Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

লক্ষ্মীপুরে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হলো ৪ ইটভাটা মালিকে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:02 pm, Sunday, 27 April 2025
  • 108 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হলো ৪ ইটভাটা মালিকে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চার ইটভাটা মালিক কে সাড়ে দশ লাখ টাকা জরিমানা গুনতে হলো। বৈধ কাগজপত্র না থাকার কারণে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ জরিমানা করেন।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
একইদিন মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয়সহ পরিবহণের অপরাধে সাতজন বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অবৈধ ইটভাটাগুলো হলো—মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস ও মেসার্স শাহপরান ব্রিকস। এর মধ্যে ফোর স্টার ব্রিকসের স্বত্বাধিকারী আবু তাহেরকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিনকে ২ লাখ টাকা, শাহজালাল ব্রিকসের স্বত্বাধিকারী মো. দিদারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও শাহ পরান ব্রিকসকে মো. আকবরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করে।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়। ইটভাটাগুলোও বন্ধ করা হয়েছে।  জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

লক্ষ্মীপুরে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হলো ৪ ইটভাটা মালিকে

আপডেট সময় : 05:04:02 pm, Sunday, 27 April 2025