Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়তে চান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:17 am, Sunday, 27 April 2025
  • 115 বার পড়া হয়েছে

চট্টগ্রামকে 'ওয়ান সিটি টু টাউন' মডেলে গড়তে চান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়নের চাপ মোকাবিলা করে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার কর্ণফুলী নদীর তীরবর্তী বিভিন্ন স্পট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশসহ অন্যান্য কর্মকর্তা।

পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রাম শহরের কেন্দ্রীয় এলাকার চাপ কমাতে এবং নাগরিক সেবা সহজলভ্য করতে শহরকে দুই অঞ্চলে ভাগ করে পরিকল্পিত উন্নয়ন করা হবে। একটি অঞ্চল থাকবে বর্তমান নগর কেন্দ্র, অপরটি হবে কর্ণফুলী নদীর অপর পাড়ের নতুন টাউনশিপ।

তিনি আরও বলেন, “নগরায়নের চাপে যেন নাগরিক জীবনের গুণগত মান ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আধুনিক অবকাঠামো, পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক এবং সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনার কথা তুলে ধরে মেয়র বলেন, “আমি চট্টগ্রামের বিপুল প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এ নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে চাই।

একইদিন মেয়র নগরীর সাগরিকায় চসিকের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি এসব স্থাপনার যথাযথ ব্যবহারের মাধ্যমে চসিকের রাজস্ব আয় বাড়ানোর ঘোষণা দেন। মেয়র বলেন, “আমি চসিককে স্বনির্ভর করতে চাই। চট্টগ্রাম সিটির প্রথম মেয়র হিসেবে আমি বন্দর থেকে ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতছাড়া হয়ে গিয়েছিল, আমি তা পুনরুদ্ধার করেছি। যে বিপ্লব উদ্যান বেদখলের পরিকল্পনা করা হয়েছিল, তা ব্যর্থ করে নাগরিকদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঠিক একইভাবে অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা চসিককে স্বাবলম্বী করে তুলব।

মেয়র জানান, ইতোমধ্যে চসিকের বিভিন্ন স্থাপনার ভাড়া পুনঃনির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানটির আয় আরও বাড়ানো সম্ভব হয়। এছাড়া রাজস্ব বিভাগের কর্মীদের রাজস্ব আদায় বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ মডেলে গড়তে চান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 11:36:17 am, Sunday, 27 April 2025