Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:55:23 pm, Saturday, 26 April 2025
  • 90 বার পড়া হয়েছে

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের কব্জায় থাকা সব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক ও পেশাজীবী নেতারা। এসময় পতিত ফ্যাসিবাদ সরকারের ক্ষমতার অপব্যবহার করে মেঘনা গ্রুপের পাচার করা সব টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। একইসঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানীমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন চট্টগ্রামের এই পেশাজীবী নেতারা।

দৈনিক আমারদেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।২৬ এপ্রিল শনিবার বেলা ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসুচীর আয়োজন করে দৈনিক আমারদেশ পাঠক মেলা।

মানববন্ধনে বাংলাদেশ বার কাউন্সিলর সদস্য এডভোকেট এএসএম বদরুল আনোয়ার, ‘৫ আগষ্টের পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হবে এটি কল্পনাতীত। আমরা উদ্বিগ্ন ও লজ্জিত। মাহমুদুর রহমান সংবাদপত্রের স্বাধীনতার একজন মূর্ত প্রতীক। তাঁর বিরুদ্ধে ফ্যাসিবাদ আমলে ৬৪টি জেলা একযোগে মামলা করা হয়েছিল। ওনি সেই সাংবাদিক। মামলার জামিনের জন্য প্রতিটি জেলায় জেলায় ঘুরতেন। সেখানে তাঁকে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছিল।

প্রেস ক্লাবে সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেন, ‘মাত্র দুমাসের আন্দোলনে ২৪ শের স্বাধীনতা আসেনি। ২০১৪ সাল থেকে ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এই বিপ্লবের জন্য সংগ্রাম করে গেছেন মাহমুদুর রহমান। শেখ হাসিনা সরকার পতন ও তার পলায়নের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন মাহমুদুর রহমান একজন সর্বকালের যোদ্ধা। অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়।

সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, ‘মামলা যে কেউ করতে পারে। মামলা করার ক্ষেত্রে নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার করার ক্ষেত্রে একটি প্রসিডিউর মানতে হয়। তাদের একটি সংস্থা রয়েছে। এ ধরনের নিয়ম না মেনে মামলা দায়ের করা আইনগতভাবে এই অচল মামলা। এটি চলতে পারেনা। এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’

সাংবাদিক শাহনেওয়াজ বলেন, ‘মাহমুদুর রহমান সারা বাংলাদেশের সাহসী সাংবাদিকের একজন ‘আইকন’। তাঁর বিরুদ্ধে কথিত মামলা দায়েরের মাধ্যমে যে নীল নকশা প্রণয়ন করা হয়েছে সেটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

আরও বক্তব্য রাখেন সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী এডভোকেট জিয়া আহসান হাবীব, এডভোকেট কাশেম কামাল, সালেহ নোমান, প্রকৌশলী দুলাল হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : 08:55:23 pm, Saturday, 26 April 2025