Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 02:44:47 pm, Friday, 25 April 2025
  • 237 বার পড়া হয়েছে

সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করার অপরাধে মোহাম্মদ আলী(৪০) নামের এক নরপিশাচ বাবাকে আত্মীয়-স্বজনের সহযোগিতায় পুলিশের কাছে দিয়েছেন স্ত্রী।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল)সকালে উপজেলার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতাল থেকে অভিযুক্ত নরপিশাচ বাবাকে আত্মীয়-স্বজনের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তাররকৃত মোহাম্মদ আলী উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত এমদাদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী নাহিদা আক্তার বাদী হয়ে স্বামীকে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী মেয়েটি কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে ২০১০ সালের দিকে মোহাম্মদ আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। এদের মধ্যে ধর্ষণের শিকার মেয়েটি পরিবারের বড় মেয়ে। ১০-১৫ দিন আগে ধর্ষণের শিকার মেয়েটির পেট ব্যাথা বলে বমি করতে থাকে। বিষয়টি তার মা জানতে চাইলেও সে ভয়ে মাকে বলেনি। গত মঙ্গলবার পুনরায় মেয়ের পেট ব্যাথা ও বমি শুরু হলে স্বামীকে দিয়ে তাকে উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এসময় চিকিৎসক নাহিদাকে হাসপাতালে ডেকে পাঠাই।
নাহিদা আক্তার হাসপাতালে চিকিৎসকের কাছে কি হয়েছে জানতে চাইলে চিকিৎসক জানান, তার মেয়ে অন্তঃসত্ত্বা। পরে অভিযুক্ত বাবা মোহাম্মদ আলীর অনুরোধে ও মেয়ের অবস্থা খারাপ দেখে গর্ভপাত করানো হয়। এজাহার থেকে আরও জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে ও ১৮ ফেব্রুয়ারি রাত ১ টার দিকে দু’দফায় তার শয়ন কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন তারই বাবা মোহাম্মদ আলী। এ ঘটনা কাউকে প্রকাশ করলে হত্যার হুমকিও দেন। অভিযু মোহাম্মদ আলীর স্ত্রী নাহিদা আক্তার বলেন, বিষয়টি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি আমার কাছে স্বীকার করে। বিষয়টি কাউকে না বলার অনুরোধ করেন। পরে আমার ভাই মোঃ নাজিম উদ্দিনকে হাসপাতালে ডেকে আনি। ভাইসহ নিকট আত্মীয়দের সহযোগিতায় আমার স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছি। তাদের সাথে পরামর্শ করে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।  
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণের ঘটনায় তার মা ও আত্মীয়-স্বজনরা অভিযুক্ত বাবাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মোহাম্মদ আলীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

সাতকানিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

আপডেট সময় : 02:44:47 pm, Friday, 25 April 2025