Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ,আমরা সন্দ্বীপবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:09:46 pm, Tuesday, 22 April 2025
  • 131 বার পড়া হয়েছে

সীতাকুণ্ড - সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ,আমরা সন্দ্বীপবাসী

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে ফেরি চালু রাখার দাবিতে মঙ্গলবার সকাল দশটায় চট্টগ্রাম ও সন্দ্বীপে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সন্দ্বীপবাসী। ফেরি বন্ধ করার অপচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন দ্বীপ উপজেলাটির বাসিন্দারা।

মঙ্গলবার -২২ এপ্রিল- সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সন্দ্বীপের বাসিন্দারা বলেন, গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় ফেরি চালু হওয়ার পর সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের নিরাপদ নৌ-যাতায়াতের পথ কিছুটা সুগম হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ফেরি বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের প্রতিশ্রুত কোস্টাল ফেরি চালুর আগ পর্যন্ত বর্তমানের কপোতাক্ষ ফেরিটি বাশবাড়ীয়া- গুপ্তছড়া রুট থেকে অপসারণের চেষ্টা যেন না করা হয়।
বক্তারা বলেন, এই কপোতাক্ষ ফেরির সাথে একই মানের একাধিক ফেরি শিগগিরই যুক্ত করতে হবে৷ এছাড়া ফেরি উদ্বোধনের দিন নৌ-পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসাইন বলেছিলেন ২টি সি-ট্রাক যুক্ত হবে, কিন্তু তা এখনো যুক্ত হয়নি।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর মধ্যে ঘাপটি মেরে থাকা চক্র ছোট নৌযান চলার অনুমতি দিলেও অতি উৎসাহ নিয়ে ফেরি চলাচল বন্ধ করতে তৎপর হয়ে উঠছে। বছরের ৬/৭ মাস সাগর উত্তাল দেখিয়ে ফেরি বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান বক্তারা।
সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার, সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দীন রিজভী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর ভূইয়া, সমাজকর্মী অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা-উদ-দৌলা সজিব, যুগ্ম আহ্বায়ক নুর নবী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, মিলাদ উদ্দীন মুন্না খাদেমুল ইসলাম, এম আর কে তারেক, নুর নবী রবিন, , মিলাদ হোসাইন, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

মানব বন্ধন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সালেহ নোমান বলেন, বিআিইডাব্লিউটসি এবং বিআইডাব্লিউটিএ’র দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান উপদষ্টোর উদ্বোধন করা ফেরী সার্ভিসটি চালু রাখা। কিন্তু তারা উল্টো সেটি বন্ধ করে দেয়ার জন্য উঠে-পড়ে লেগেছে। উপকূলীয় এলাকায় ফেরী চালু রাখার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলে নৌ-বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে। প্রয়োজনে বিদেশী বিশেষজ্ঞদের মতামতও নেয়া যেতে পারে।

বর্তমান আবহাওয়ার সতর্ক সংকেত দেয়ার ক্ষেত্রে শত বছরের পুরানো পদ্ধতি সময়োপযোগী করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের অহবায়ক প্রভাষক নিঝুম খান। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দীন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইসমাঈল, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাসেম মাস্টার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, ‘সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ নাবিক বহুমুখী সমবায় সমিতি’, ‘চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন’, ‘আমরা সন্দ্বীপবাসী’, ‘সন্দ্বীপ নাগরিক সমাজ’, ‘ইসলামিক ছাত্র আন্দোলন সন্দ্বীপ’, ‘সন্দ্বীপ ছাত্র ও যুব পরিষদ’, ‘আলোকিত সংঘ’, ‘সন্দ্বীপ অধিকার আন্দোলন’, ‘উড়িরচর স্যোশাল এন্ড কালচারাল এসোসিয়েশন’, ‘সন্দ্বীপ ইসলামি কালচারাল ফোরাম’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন ,আমরা সন্দ্বীপবাসী

আপডেট সময় : 06:09:46 pm, Tuesday, 22 April 2025