Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, নিষিদ্ধ ৫০ হাজার অটোরিকশা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:02 am, Sunday, 20 April 2025
  • 494 বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, নিষিদ্ধ ৫০ হাজার অটোরিকশা

ইসমাইল ইমন চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫০ হাজার বিদ্যুৎ খেকো গতিদানব ব্যাটারি চালিত রিকশা। এইসব অটোরিকশা নিষিদ্ধ করলেও চট্টগ্রাম মহানগরীর অলিগলি হতে মুল সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এই সব অটোরিকশা। অলিগলি ছেড়ে মূল সড়কে অনেকটা ‘নিয়ন্ত্রণহীন’ চলছে বেপরোয়া এসব যানবাহন।
চট্টগ্রাম ও ঢাকা মহানগরে চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও অদৃশ্য কোন এক শক্তির বলে এসব গাড়ি দেদারছে চলছে চট্টগ্রাম মহানগরীতে। আর এ চলাচলকে আরও বেগবান করতে কয়েকটি সংগঠন মিলে গড়ে তুলেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে অবৈধ এসব গাড়ি চলতে দেয়া বাবদ নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে ৭০ লাখের অধিক টাকা।
এ বিষয়ে সিএমপির উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) তারেক আহমেদ জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। কাজেই নগরীতে এগুলোর চলাচল সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো রাস্তায় এই গাড়ি দেখামাত্রই ধরা, জরিমানা করা। তবে এখানে কিছু সীমাবদ্ধতা আছে। জব্দ গাড়িগুলো রাখার মতো আমাদের পর্যাপ্ত জায়গা (ডাম্পিং প্লেস) নেই। ফলে গাড়ি ধরে জরিমানা করে একদিন পর ছেড়ে দেয়া হয়। যেদিন ধরে সেদিনও ছেড়ে দিতে হচ্ছে। যে কারণে মনে হচ্ছে চালকরা রাস্তায় এই অবৈধ গাড়ি নামানোর সাহস পাচ্ছে।

ট্রাফিক পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে অন্তত ৫০ হাজার ব্যাটারিচালিত অবৈধ রিকশা রয়েছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ ব্যাটারিচালিত রিকশা জব্দ করছে ট্রাফিক পুলিশ। ৫ আগস্টের আগে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা ৩ হাজার ৩৫০ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হতো। এখন জব্দ করলে ২১ দিন পর ৭৫০ টাকা জরিমানা নিয়ে ছাড়া হয়।
সূত্রমতে, কোনো রকম সরকারি অনুমোদন ও রাজস্ব আদায় ছাড়াই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। দৈনিক অটোরিকশা প্রতি ১৩০–১৪০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। কোথাও কোথাও আবার এই চাঁদার পরিমাণ ১৭০–১৮০ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটারিচালিত রিকশায় দুই ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে কেউ কেউ ১৩০ ভোল্টের ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করে। আবার কেউ কেউ ২৩০ ভোল্টের ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করে থাকে। এই দুই ধরনের ব্যাটারি চার্জ দিতে সর্বোচ্চ বিদ্যুৎ বিল খরচ হয় ৩০ থেকে ৪০ টাকা। বাকি টাকা গ্যারেজ মালিকের মুনাফা।
অনুসন্ধানে জানা যায়, চান্দগাঁও, বাকলিয়া, বায়েজিদ, খুলশী, কোতোয়ালী, পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ থানা এলাকায় সবচেয়ে বেশি চলে ব্যাটারি চালিত রিকশা। এর মধ্যে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার থেকে কালুরঘাট ব্রিজ এবং ওয়াসা রোড, পাঠাইন্না গোদা থেকে হামিদচর, ওসমানিয়াপুল থেকে সিএন্ডবি এর আশেপাশের পুরো এলাকা মিলে ১০–১২ হাজার ব্যাটারি রিকশা চলাচল করছে।
বাকলিয়া থানাধীন এক্সেস রোড, চকবাজার ধনিয়ারপুল থেকে সৈয়দ শাহ রোড ও বড় কবরস্থান হয়ে পুলিশ বিট, আব্দুল লতিফ হাট থেকে চেয়ারম্যান ঘাট এবং আন্দরকিল্লা ও টেরিবাজার থেকে কালামিয়া বাজার পর্যন্ত পাঁচ হাজার রিকশা চলাচল করে। চকবাজার এলাকার ডিসি রোড, কে বি আমান আলী রোড, নবাব সিরাজউদ্দৌলা রোড এবং এক্সেস রোডে চলাচল করে কয়েক হাজার ব্যাটারি রিকশা।
খুলশী থানাধীন জালালাবাদ থেকে ওয়্যারলেস হয়ে সেগুনবাগান রেল স্কুল ও মামা–ভাগিনার মাজার পর্যন্ত, বিজিএমইএ ভবনের সামনে থেকে ঝাউতলা বাজার হয়ে আমবাগান রেলগেট ও সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে পলিটেকনিক মোড় পর্যন্ত ৪/৫ হাজার ব্যাটারি রিকশা চলাচল করছে।
বায়েজিদ, খুলশী এলাকা ও পাঁচলাইশের হিলভিউসহ আশেপাশের এলাকায় ব্যাটারি রিকশা চলাচল করে। বায়েজিদ থানাধীন জামশেদ শাহ মাজার রোড, কুলগাঁও আবাসিক এলাকা হতে খাজা রোড, অক্সিজেন মোড় থেকে আতুরার ডিপু, চন্দ্রনগর, আরেফিন নগর, বাংলা বাজার টেক্সটাইল মোড় ও হিলভিউ আবাসিক এলাকা, রৌফাবাদ কলোনি, বাংলাবাজার বশর কোম্পানির গ্যারেজ পর্যন্ত ৩–৪ হাজার ব্যাটারি রিকশা চলছে।

নগরীর হালিশহর বড়পুল ও পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজার থেকে সবুজবাগ পেট্রোল পাম্পের মুখ, হালিশহর বি–ব্লক শাহজাহান বেকারির সামনে থেকে আশপাশের পুরো এলাকা, শারীরিক শিক্ষা কলেজ থেকে সাগরপাড়, বণিকপাড়া হরি মন্দির, আইয়ুব খানের গ্যারেজ থেকে পাহাড়তলী থানা এলাকার সাগরিকা রোড, বেপারিপাড়া কাসেম কোম্পানির গ্যারেজ হয়ে আগ্রাবাদ আবাসিক এলাকার ২৯টি সড়ক পর্যন্ত ১৫ হাজারের অধিক ব্যাটারি রিকশা চলাচল করছে।
ডবলমুরিং থানাধীন বিল্লাপাড়া পুলিশ বিট হয়ে ৯নং ব্রিজ ও ভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় এক হাজার ব্যাটারি রিকশা চলাচল করছে। এছাড়াও ইপিজেড থানাসহ অন্যান্য অভ্যন্তরীণ সড়কে আরও পাঁচ হাজারের মত ব্যাটারি রিকশা চলাচল করছে বলে জানিয়েছে গ্যারেজ মালিকরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রিকশার গ্যারেজের নামে অনুমোদন নিয়ে বিদ্যুতের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে এই সব ব্যাটারি চালিত অটোরিকশা চার্জিং ষ্টেশন করা হচ্ছে। অনেক অটোরিকশা বেপরোয়া চলে তবে সেগুলোর কোন সুনির্দিষ্ট লাইন পাওয়া যায়নি।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অযান্ত্রিক এসব যানবাহন যাত্রী এবং অন্যান্য গাড়ির জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এই গাড়ির যে কাঠামোতে তৈরি, এর সঙ্গে গতি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে রাস্তায় হামেশা দুর্ঘটনা ঘটছে। গত ৯ সেপ্টেম্বর থেকে মহানগর পুলিশ এসব রিকশা চলাচল নিষিদ্ধ করে। কিন্তু তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
সুজন নামে আরেকজন চালক বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আগে ব্যাটারিচালিত রিকশা ‘টো’ করলে ৩ হাজার ৩৫০ টাকা জরিমানা দিলেই ছেড়ে দিত ট্রাফিক পুলিশ। এখন ২১ দিন পর ৭৫০ টাকা জরিমানা দিয়ে আনতে হয়।
বিআরটিএ চট্টগ্রাম সার্কেলের এক কর্মকর্তা বলেন, ‘এসব ব্যাটারিচালিত রিকশার কোনো অনুমোদন দেয়নি বিআরটিএ। ফলে এসব অবৈধ যানবাহন।’
সংশ্লিষ্টরা জানান, ব্যাটারিচালিত রিকশার জন্য প্রচুর বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুৎ ঘাটতির সময়ে অবৈধ এই যানবাহন চলতে দেওয়া কোনোভাবেই উচিত হচ্ছে না। এ ছাড়া এই বাহন নিরাপদও নয়। সাধারণ রিকশার অবকাঠামো কিছুটা পরিবর্তন করে তৈরি এসব রিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে।
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশাসহ চকবাজারের খালে পড়ে মায়ের কোল থেকে ছিটকে নিখোঁজ শিশুটির মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে নালায় পড়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। এ সময় রিকশাচালক পালিয়ে যায়। স্থানীয় লোকজন মা ও দাদিকে উদ্ধার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, নিষিদ্ধ ৫০ হাজার অটোরিকশা

আপডেট সময় : 11:33:02 am, Sunday, 20 April 2025