Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:40 pm, Thursday, 10 April 2025
  • 189 বার পড়া হয়েছে

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন -চসিক- বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখার পাশাপাশি নগরীর শিক্ষাখাতকে ঢেলে সাজাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১০ এপ্রিল বৃহস্পতিবার ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডস্থ এয়ারপোর্ট রোড সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোড এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ঘাটি অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এয়ার কমোডর মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন জালাল উদ্দিন, সালেহ আহমেদ খান, এ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লীডার আব্দুল মুমিত, প্রকৌশলী মোহাম্মদ আলী। ৯ কোটি ৯৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বোট ক্লাব থেকে গুপ্ত খাল পর্যন্ত সড়ক নির্মাণ করছে চসিক। এরই আওতায় ৭০০ ফুট দৈর্ঘে্যর আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোডের সম্মুখে।

এছাড়া নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র। বিদ্যালয়ের সভাপতি এ আর এম শামীম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ,দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ওমর আলী ফয়সল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাশার।

এসময় মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি শুধুমাত্র ভোটের বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

মেয়র শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, অভিভাবকের পরে যারা ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সময় দেয় তারা হচ্ছে শিক্ষক-শিক্ষিকা। কাজেই শিক্ষক-শিক্ষিকা যদি ছাত্র-ছাত্রীদেরকে সবসময় মনিটরিং করে নীতিবাক্য শুনায় তাহলে দেশকে একটা ভালো জায়গায় আনতে পারব আমরা। শিক্ষার্থীরা ঠিকমত ব্রেকফাস্ট খেয়েছে কিনা এটাও মনিটরিং করতে পারে। অনেক শিক্ষার্থী সকালে ১০ টায় আসে সাড়ে ৪ টা পর্যন্ত স্কুলে থাকে। এই দীর্ঘ সময় তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য মিড-ডে মিল চালু করা অত্যন্ত জরুরি। ছাত্র-ছাত্রীদেরকে যদি ব্রেইন ডেভলপমেন্ট করতে হয়, ব্রেইন ওয়ার্ক করাতে হয় এগুলির কোন বিকল্প নেই।

মেয়র আরো বলেন,”বর্তমান নগরবাসীর যাতায়াতের সুবিধা, উন্নত নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে নগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। বিএএফ শাহীন কলেজ রোডের উন্নয়ন কাজ সেই ধারাবাহিকতারই অংশ। এই সড়কটি বিমানবন্দর, পতেঙ্গা, টানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাই এটি শুধু একটি সড়ক নয়—এটি নগরের প্রবেশদ্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি, এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসী ও আগত যাত্রীদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং নগরের পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে। উন্নয়নের এই অগ্রযাত্রায় নাগরিকদের সহযোগিতা আমাদের প্রেরণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:36:40 pm, Thursday, 10 April 2025