Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ দোকান ভাঙচুর-লুট ও ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:36 pm, Wednesday, 19 March 2025
  • 170 বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ দোকান ভাঙচুর-লুট ও ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 
 লালমনিরহাটের কালীগঞ্জের হাজরানীয়া বাজারের ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুট ও ব্যবসায়ীদের উপর হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ওই সময় টাকা ও মালামাল লুটের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 
 মঙ্গলবার “১৮ মার্চ”রেয়াজুল ইসলাম নামে একজন ব্যবসায়ী বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। 
 মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক একজন গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 
 গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দুখু মিয়া-৩২- তিনি একই উপজেলার ভোটমারী এলাকার ফরহাদ হোসেনের ছেলে। 
হামলার ঘটনায় আহত হয়েছেন মিন্টু ,মোজাম খাঁ, রবিউল, ইসমাইল, ঝন্টু, মকসুদার রহমান, আব্দুর রসিদ, জিয়ারুল, রেয়াজুল, ভুট্টু, বুলু, একাব্বর, জাহাঙ্গির, ফরিদুল, আবু সায়েম ও নয়ন মিয়া। 
পুলিশ, ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে ভোটমারী এলাকার কিছু মানুষের সাথে হাজরানিয়া বাজারের  ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে কিছুক্ষণ পরে লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মোজাম খাঁ এর উপর হামলা চালায় ও মারধর করেন কিছু দুর্বৃত্ত। এর প্রতিবাদ করায় মিন্টুসহ অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তিরা হামলা করেন ।  এতে অন্তত ১৫ জন আহত হন । আহতদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  মারধরের ওই ঘটনার সময় অভিযুক্তরা বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর, অর্থ ও মালামাল লুটপাট করে ওই স্থান ত্যাগ করেন। 
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
ব্যবসায়ী ইসমাইল বলেন, “তারা আমাদের দোকানে এভাবে আক্রমণ করবে ও ভাঙচুর চালাবে আমরা ধারণা করতে পারিনি। দোকানের মালপত্র ও টাকা লুট করে নিয়ে যান তারা। ঈদের আগে এই ঘটনা ঘটায় পরিবারের নিয়ে ঈদের আনন্দ উপভোগ অনিশ্চিত হয়ে পড়েছে।”
 ব্যবসায়ী ও হামলার শিকার ব্যক্তিরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
 ওসি সেলিম মালিক বলেন,  “পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে আমরা । এজাহার নামীয় ১ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।  অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। “

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ দোকান ভাঙচুর-লুট ও ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ 

আপডেট সময় : 12:22:36 pm, Wednesday, 19 March 2025