Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

খাটে মায়ের লাশ, খেলছিলো শিশু মহেশখালীতে গৃহবধূকে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:14:59 am, Saturday, 15 March 2025
  • 119 বার পড়া হয়েছে

খাটে মায়ের লাশ, খেলছিলো শিশু মহেশখালীতে গৃহবধূকে হত্যা

তৌহিদ বেলাল, কক্সবাজার অফিস
  
 খাটে পড়েছিল নিথর দেহ। সকালে উঠোনে খেলছিলো দুই বছরের কন্যা শিশু। পার্শ্ববর্তী নূরানী মাদরাসা পড়ুয়া ৭ বছরের ছোট ভাই ভাত খেতে এসে বোনের কাছ থেকে ভাত চাইলেও বোনের সাড়া শব্দ নেই। প্রতিবেশীদের ডেকে আনলে দেখে খাটে পড়ে আছে গৃহবধূর লাশ। ততোক্ষণে পালিয়ে গেছে ঘাতক স্বামী। 
এমনই এক পরিস্থিতির ঘটনায় কক্সবাজারের মহেশখালীতে সুমাইয়া আক্তার -২২-নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
১৪ মার্চ -শুক্রবার- দুপুরে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়া গ্রামের মৌলভী কাটা পাহাড়ি এলাকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী রমজান আলী। 
নিহত গৃহবধূর দাদা মোহাম্মদ ছৈয়দ কবির বলেন, তিন বছর আগে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে একই ইউনিয়নের পূর্ব জামালপাড়ার আজিজুল হকের পুত্র রমজান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমাইয়ার ওপর নানান নির্যাতন করে আসছিলেন স্বামী রমজান আলী। 
শুক্রবার সকাল সাতটার দিকে সুমাইয়ার শ্বশুরবাড়ির পাশে নূরানী মাদরসসা পড়ুয়া ছোট ভাই সাইফুল ইসলাম বোনের শ্বশুরবাড়িতে ভাত খেতে গিয়ে খাটের ওপর লাশটি দেখতে পায়। এসময় সুমাইয়ার দুই বছরের মেয়ে শিশুটি উঠোনে খেলছিল। ছোট ভাই সাইফুল বিষয়টি তাৎক্ষণিক প্রতিবেশীদের জানালে তারা গিয়ে গৃহবধূ সুমাইয়ার লাশ পড়ে থাকতে দেখেন। ততোক্ষণে স্বামী রমজান আলী ঘর থেকে পালিয়ে উধাও হয়ে যায়। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। খবর পেয়ে সুমাইয়ার আত্মীয়স্বজনেরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তাদের দাবি, শুক্রবার ভোররাতে স্বামী রমজান আলী স্ত্রী সুমাইয়াকে নির্যাতনের পর হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ -ওসি-মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নির্যাতনের পর ওই গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সহজ হবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

খাটে মায়ের লাশ, খেলছিলো শিশু মহেশখালীতে গৃহবধূকে হত্যা

আপডেট সময় : 11:14:59 am, Saturday, 15 March 2025