Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হলে আইনগত ব্যবস্থা নেব– পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 03:23:41 pm, Thursday, 13 March 2025
  • 120 বার পড়া হয়েছে

গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হলে আইনগত ব্যবস্থা নেব– পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক -আইজিপি- বাহারুল আলম -বিপিএম-  শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি  আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোন গুজবে কান দেবেন না। শ্রমিক ভাই বোনেরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে  কোন ধরনের ক্ষতি হতে দিবেন না । আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে যারা এরকম ধ্বংসাত্মক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ।

তিনি বৃহস্পতিবার -১৩ মার্চ- সকালে  গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল পুলিশ -২ এর হেডকোয়ার্টারে সাংবাদিকদের উদ্যেশে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন,  কোনভাবেই রাস্তা অবরোধের মত কোন ধরনের জনদুর্ভোগের কাজ করা যাবে না। আমরা আশা করি, সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ আমাদের সকল সদস্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। সমাজের সকলের প্রতি আহবান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন,   আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না, আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ  দিন ।
তিনি আরো বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গমন হন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দযাত্রায় যেন কোন বিঘ্ন না ঘটে, এ জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, ঢাকার  বিভিন্ন পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । আমার অনুরোধ শ্রমিক ভাই ও বোনেরা , আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয় । আপনারা তাদের বছরের এই একটা আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবে, আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেব।
পুলিশ প্রধান বলেন, শ্রম মন্ত্রণালয়ের সভায়  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আমি সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, তাদের এই ন্যায় সঙ্গত পাওনা আদায়ের জন্য সকল পক্ষের সাথে আছি এবং  সবসময় আপনাদের পাশেই থাকবো।

এর আগে তিনি   বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ওই সভায় তিনি বলেন,  ৫ ই আগস্টের আগে কি অবস্থা ছিল সেটা আপনারা জানেন । আমাদের কিছু কিছু সদস্য যারা মোস্ট সিনিয়র অফিসার  ছিলেন, তাদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের জন্য, অমিমৃষ্যকারীতার জন্য  পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। সারা বিশ্ব এখন বলে, বাংলাদেশ পুলিশ এত নির্মম  কিভাবে হল।
তিনি বলেন, আমাদের যা করার কথা ছিল কিছুই আমরা করিনি বরং আমরা মানুষের বিরুদ্ধে চলে গিয়েছি ।  এটা কিছু সংখ্যক লোকের উচ্ছাবিলাস, অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের কারণে  হয়েছে।  এর জন্য আমাদের অনেককে জীবন দিতে হয়েছে কর্তব্য কাজ করতে গিয়ে । আমাদের যে লোকগুলি মারা গেছে এটা  ঊর্ধ্বতনদের ভুলের জন্য  হয়েছে।  এই দায়ভার তো যিনি জীবন দিয়েছেন তার নয়, এ দায়ভার তো যিনি অর্ডার করেছেন তার । তাদেরকে (ঊর্ধ্বতনদের)  অবশ্যই পানিশমেন্ট পেতে হবে বলে আমি বিশ্বাস করি ।যারা এই অন্যায় করেছেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।  যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস  উনি অবশ্যই ন্যায় বিচার পাবেন।
আমি মনে করি, ৫ই আগস্টের পরে  মানুষ আগে যেভাবে আমাদেরকে দেখেছে, হঠাৎ করে  তারা আমাদেরকে বন্ধু মনে করবে না।  এজন্য প্রতিদিন আপনারা মূল্য দিচ্ছেন, এখনো পুলিশ জায়গায় জায়গায় যাচ্ছে ,কাজ করতে যাচ্ছে ,সেখানে  আক্রমনের শিকার হচ্ছে । আসামী ছিনিয়ে নিচ্ছে।  আইন না মানার একটি প্রবণতা চলে আসছে । কারণ তারা মনে করছে পুলিশ তারা গণবিরোধী কাজ করেছে, এখন আমরা আমাদের মত চলব । পুলিশ লাগবে না । এটা সম্পূর্ণ ভুল ধারনা।    একটা সভ্য দেশ পুলিশ ছাড়া চলতে পারে না । পৃথিবীর কোথাও এই দৃষ্টান্ত নাই , এদেশের মানুষকে এটা বুঝতে হবে।যারা বুদ্ধিমান তারা এটা বুঝে।
তবে কিছু অবুঝ মানুষ রয়েছে,  অনেক মানুষ মনে করছে, যে পুলিশ আইন প্রয়োগ করতে যাচ্ছে তারা আমাদের প্রতিপক্ষ। দেশের অপরাধ দমন করা যদি না হয়,  শৃঙ্খলা যদি ফিরিয়ে না আনা হয়, তাহলে কোন নাগরিক থাকতে পারবে ? ১৮ কোটি লোকের একজনও ঘুমাতে পারবে না। আমি নিজের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাই, আমাদেরকে কাজ করতে দেন,  আমাদের উপর অনুগ্রহ করে আক্রমণ করবেন না ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল সিবগাতুল্লাহ। উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ  সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হলে আইনগত ব্যবস্থা নেব– পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম

আপডেট সময় : 03:23:41 pm, Thursday, 13 March 2025