Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:45:42 am, Thursday, 13 March 2025
  • 353 বার পড়া হয়েছে

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

লক্ষ্মীপুর  জেলা প্রতিনিধি
 
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েও মাসের পর মাস বেতন নিচ্ছেন তাসলিমা আক্তার নামের এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের লামনগর একাডেমিতে। 
জানা গেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা -গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, ইনডেক্স নম্বর ১১২৭২৮৪- তাসলিমা আক্তার গত ৯ই জুন ২০২৪ ইং সাল থেকে কোন রকম ছুটি না নিয়ে বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত রয়েছেন। 
একাধিক সূত্রে জানা গেছে লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে মোটা অংকের আর্থিক সুবিধা দিয়ে শিক্ষিকা তাসলিমা আক্তার শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। 
বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, তাসলিমা নিঃসন্তান হওয়ায় গত বছর ৯ জুন কোন ধরনের ছুটি না নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে ভারতের মাদ্রাজ চিকিৎসার জন্য যান। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে দুই মাসে আগে বাংলাদেশে ফিরলেও বিদ্যালয়ে না এসে স্বামীর সাথে ঢাকায় অবস্থান করছেন। 
লামনগর একাডেমির শিক্ষক হাজিরা খাতায় দেখা গেছে গত ৯ জুন থেকে এ পর্যন্ত তাসলিমা আক্তার একদিনও ছুটিতে নাই। তিনি -তাসলিমা আক্তার- অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ নিজেই দস্তখত করে চলেছেন। 
স্কুলের শিক্ষার্থীর অভিভাবক জয়নাল আবেদিন, সেলিম মাল, কামাল উদ্দিন ভূইয়া জানান দীর্ঘদিন থেকে আমাদের সন্তানরা স্কুলে গেলেও তাসলিমা আক্তার নামের ঐ শিক্ষক স্কুলে আসেন না। 
এ ব্যপারে লামনগর একাডেমির শিক্ষক তাসলিমা আক্তারকে ফোন দেয়া হলে অপরপ্রাপ্ত থেকে কল রিসিভ করে নিজেকে তাসলিমা আক্তারের মেয়ে পরিচয়ে বলেন মা হসপিটালে গিয়েছেন। হসপিটাল থেকে ফিরে আসলে কল দিতে বলবো।
স্কুলের বর্তমান কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন জসি জানান, আমরা দায়িত্ব নিয়েছি ১১ ফেব্রুয়ারি। দায়িত্ব নেয়ার পর এ ধরনের ঘটনার সত্যতা পেয়েছি। বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, উনি ছুটিতে যাওয়ার আগে দরখাস্ত দিয়েছেন। উনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ভারত থেকে এসে আবার ১মাসের ছুটি নিয়েছেন। অনুপস্থিত থেকে দস্তখত বিষয়ে বলেন, এটা এখন আর হয় না। 
উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরিফুল্লাহ আস শামস জানান, আমি ছুটি বা অনুপস্থিতির বিষয়ে কিছুই জানি না। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

রামগঞ্জে বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা

আপডেট সময় : 11:45:42 am, Thursday, 13 March 2025