Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে  প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার- গ্রেফতার পাঁচ 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:25 pm, Sunday, 9 March 2025
  • 163 বার পড়া হয়েছে

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে  প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার- গ্রেফতার পাঁচ 

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
  
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের হাবিবনগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫দুবৃর্ত্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বিভিন্ন অপরাধে বরখাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল মিয়া, বরখাস্তকৃত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। তাদের বয়স ৩০বছর থেকে ৫৫বছর। 
আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে দুবাই প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াদাত রাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা। র‌্যাব-১ এর কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয় লুটে নেওয়া ১৬ভরি স্বর্ণালংকার, ৭টি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোনসেট, ৫৩কার্টুন সিগারেট, ৫৯কৌটা গুড়া দুধ, ৭৮টি থ্রী পিস, ৩৮৪টি প্রসাধনী মালামাল। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পুলিশের ডাবল কেবিন পিকআপ, ১টি প্রাইভেটকার, ১টি হ্যান্ডকাপ, ১টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক।
এ ঘটনায় গত শনিবার ও গতকাল রবিবার রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২পুলিশ সদস্য, ১ নৌবাহিনীর সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ দুবৃর্ত্তকে গ্রেপ্তার করা হয়েছে। 
জানা গেছে, গত ৬মার্চ ভোরে দুবাই প্রবাসী কক্সবাজার জেলার বাসিন্দা জসিম উদ্দিন, ছালাউদ্দিন ও শহীদ মিয়া, সজিব মিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন। পরে দুবাই থেকে নিয়ে আসা মালামাল রাজধানীর নিউ মার্কেটের দোকানে বিক্রির জন্য তারা নিয়ে যায়। সেখানে ৮/৯জন পুলিশ, নৌবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারে অবৈধ মালামাল রয়েছে মর্মে তল্লাশী করা হয়।
 একপর্যায়ে জসিমউদ্দিন, সালাউদ্দিন ও শহীদ মিয়ার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও মালামালসহ পুলিশের ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারে দুবৃর্ত্তরা তুলে নেয়। এসময় অন্য প্রাইভেটকারে কৌশলে পালিয়ে যায় সজিব মিয়া। পরে প্রবাসীদের থানায় না নিয়ে দুবৃর্ত্তদের প্রাইভেটকারটি মিরপুর ও পুলিশের ব্যবহৃত পিকআপটি পূর্বাচল ৩শ’ ফুট সড়কে নিয়ে আসে। পরে তাদের সঙ্গে থাকা মালামাল দুবৃর্ত্তরা লুটপাট করে নিয়ে যায়। 
কক্সবাজার জেলার বাসিন্দা জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে দুবাই বসবাস করেন। সেই সুযোগে তার দুই বন্ধু ছালাউদ্দিন ও শহীদ মিয়া দুবাই থেকে মালামাল ক্রয় করে রাজধানীর নিউ মার্কেটের দোকানে দোকানে বিক্রি করেন। দুবাই শহরে গত দুই বছর আগে ঢাকার মিরপুর এলাকার সজিব মিয়া নামের আরো একজনের সাথে তাদের পরিচয় হয়। সজিব মিয়াও তাদের সাথে এ ব্যবসায় যোগ দেন। 
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে  প্রবাসীদের লুটে নেওয়া মালামাল উদ্ধার- গ্রেফতার পাঁচ 

আপডেট সময় : 09:31:25 pm, Sunday, 9 March 2025