Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ইফতার মাহফিলে ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:29:44 pm, Friday, 7 March 2025
  • 115 বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ইফতার মাহফিলে ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের দরিদ্রতম পরিবারগুলো মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় সরকারি সুবিধার ২০ শতাংশও ভোগ করতে পারে না। দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণের জন্য সরকারের সম্পদ বরাদ্দও অপর্যাপ্ত। তাই বৈষম্য কমাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। সেজন্য বাজেটের একটা অংশ সেখানকার জন্য বরাদ্দ রাখতে হবে। এ কারণে দেশের স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়াতে হবে। তাছাড়া চট্টগ্রাম মেডিকেলে ডেন্টাল ইউনিট আলাদা হওয়া উচিত। বার্ন ইউনিট নিয়ে যেন কোন ষড়যন্ত্র করা না হয়।

তিনি বৃহস্পতিবার -৬ ফেব্রুয়ারী- বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য নিয়ে অবহেলার কারণেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। সরকারি হাসপাতালে রোগী বেশি ডাক্তার কম, এত বেশি রোগীকে সেবা দিতে পারে না। অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালেও তারা প্রত্যাশিত সেবা পায় না। এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাংলাদেশ একটি অস্বাস্থ্যকর জাতিতে পরিণত হচ্ছে এবং চিকিৎসা সেবার নামে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে বেরিয়ে যাচ্ছে।

মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার অত্যন্ত প্রিয় একটি বিদ্যাপীঠ। যেহেতু এখান থেকে আমি গ্যাজুয়েশন কমপ্লিট করেছি, এটার প্রতি অনুভূতি আলাদা। তাই এ শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো কাজে যদি কিছু সহায়ক ভূমিকা পালন করতে পারি, তাহলে এটাতে অত্যন্ত কৃতার্থ থাকবো। আমি মেয়র হিসেবে বেশ কয়েকবার মেডিকেলে এসেছি। এখানে বেশ কিছু সমস্যা আছে। ইতোমধ্যে একটি সমস্যা সমাধান হয়েছে। আরেকটি পার্কিং সমস্যা আছে। অনতিবিলম্ব পার্কিংয়ের যে সমস্যা আছে, সেটা সমাধান হয়ে যাবে। এছাড়া আর কোনো যদি সমস্যা থাকে সেগুলোও খুব দ্রুত সমাধান করা হবে।

তিনি বলেন, গত ১৪-১৫ বছর হয়তো অনেক সময় আমন্ত্রণও আমরা পাইনি। তবে আজকে ভালো লাগছে সবাই মিলে একসাথে ইফতার করছি। একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ডা. সৈয়দ মাহতাব উল ইসলামের পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক। এতে উপস্থিত ছিলেন চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মহানগর এনডিএফের সভাপতি ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ইফতেখার লিটন, পেশাজীবি নেতা ডা. ইমরান বিন ইউনুস, ডা. এটিএম রেজাউল করিম, ডা. আবদুল আলিম, ডা. আবুল ফয়েজ, ডা. আব্বাস উদ্দীন, ডা. নাসের, ডা. আনোয়ার হোসেন, ডা. মো. ইউসুফ, ডা. মোতালেব, ডা. সফিউল হাসান, ডা. আবুল কাশেম, ডা. অংশু প্রু মারমা, ডা. তারেক, ডা. জাহাঙ্গীর আলম প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ইফতার মাহফিলে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 03:29:44 pm, Friday, 7 March 2025