Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মণিরামপুরে সাবেক চেয়ারম্যানের তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:47 pm, Thursday, 6 March 2025
  • 160 বার পড়া হয়েছে

মণিরামপুরে সাবেক চেয়ারম্যানের তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

সাব্বির হাসান,মণিরামপুর প্রতিনিধি
   
যশোরের মণিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে তাবাচ্ছুম এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে তেলের ডিপোর ব্যবস্থাপক শামসুর রহমান -৫০- দগ্ধ হন। তাঁকে যশোর ২৫০শষ্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
পরে যশোর, ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তেলের ডিপোর মালিক স্থানীয় সাবেক চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘আমি পদ্মা অয়েলের ডিলারশিপ নিয়ে খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা করি। আজ সকালে ডিপোতে ব্যবস্থাপক কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে শামসুর দগ্ধ হন। তাঁকে যশোর ২৫০শষ্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আব্দুল হক আরও বলেন, ডিপোতে ব্যারেলে কেরোসিন ও ডিজেল মজুত করা ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে গেছে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এই ব্যবসায়ীর।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা পাঁচটি ইউনিট মিলে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

মণিরামপুরে সাবেক চেয়ারম্যানের তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

আপডেট সময় : 07:40:47 pm, Thursday, 6 March 2025