Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কসবায় যে কারণে খুন করল স্ত্রী ও শ্যালিকাকে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:12 pm, Thursday, 6 March 2025
  • 160 বার পড়া হয়েছে

কসবায় যে কারণে খুন করল স্ত্রী ও শ্যালিকাকে

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক মোঃ আমির হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতদের ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোমবার রাতে কসবা থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আমির হোসেনকে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট -চতুর্থ আদালত- আছমা জাহান নিপার আদালতে সোপর্দ করলে আমির হোসেন হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এর আগে আমির হোসেন পুলিশের কাছেও ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, সে তার স্ত্রী জ্যোতি আক্তারকে পরকীয়া করে বলে সন্দেহ করতো। গত এক সপ্তাহ আগে সে শ্বশুর বাড়িতে এসে দেখতে পায় তার স্ত্রী অন্য একটি ছেলের সাথে বেডরুমে বসে আছে। এ ঘটনায় পরে স্ত্রী জ্যোতি তার কাছে ক্ষমা চায়। আমির হোসেন স্ত্রীকে তার সাথে স্বামীর বাড়িতে চলে যাওয়ার কথা বললে জ্যোতি এতে আপত্তি করে।

রোববার গভীর রাতে স্ত্রী জ্যোতির সাথে আমির হোসেনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমির হোসেন স্ত্রী জ্যোতিতে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করলে শ্যালিকা স্মৃতি আক্তার ঘুম থেকে উঠে তা দেখে ফেলে।
আমির হোসেন শ্যালিকা স্মৃতিকে তার রুম থেকে চলে যাওয়ার কথা বললে স্মৃতি সেখান থেকে চলে যায়। স্মৃতি চলে যাওয়ার পর আমির হোসেন স্ত্রী জ্যোতিকে পুনরায় গলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে আমির হোসেন শ্যালিকার রুমে গিয়ে তাকে রুম থেকে ডেকে রান্না ঘরে নিয়ে যায়। সেখানে তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা শেষে তার লাশ এনে বিছানায় শুইয়ে রেখে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালকার নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক -তদন্ত- রিপন দাস বলেন, আদালতে ঘাতক আমির হোসেন স্ত্রী ও শ্যালিকাকে হত্যা কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। এর আগে সে পুলিশের কাছেও ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। রিপন দাস আরো জানান, গ্রেফতারের সময় আমির হোসেনের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, প্লেইটবারের চেইন, একজোড়া নূপুর ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য তাকে যে, গত সোমবার কসবা উপজেলার ধজনগর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে, স্ত্রী জ্যোতি আক্তার-(২০) ও শ্যালিকা স্মৃতি আক্তার-(১৩) কে খুন করে পালিয়ে যায় আমির হোসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কসবায় যে কারণে খুন করল স্ত্রী ও শ্যালিকাকে

আপডেট সময় : 04:33:12 pm, Thursday, 6 March 2025