Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

মির্জাপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, প্রশাসন নিরব

  • Reporter Name
  • আপডেট সময় : 04:24:16 pm, Tuesday, 4 March 2025
  • 109 বার পড়া হয়েছে

মির্জাপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, প্রশাসন নিরব

মোঃরুবেল মিয়া, স্টাফ রিপোর্টার

মির্জাপুরে বংশাই নদী থেকে স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে ড্রেজার ও ভ্যাকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ ওঠেছে।

ফলে নদীর নিকটবর্তী রাস্তাঘাট এবং ঘরবাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে। আর এ অবৈধ ব্যবসাটি স্থানীয় প্রশাসনের চোখের সামনে হলেও তারা অদৃশ্য কারণে নিরব রয়েছে।

এদিকে দ্রুত নদী থেকে মাটি কাটা এবং বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে চান্দুলিয়া, গেরামারা,বহুরিয়া এলাকাবাসী আবেদন করেন। উপজেলা প্রশাসন বলেন, অবৈধ ভেকু দিয়ে বালু উত্তোলন, ফসলি ও পাহাড়ে জমি থেকে মাটি কাটা বন্ধের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সরেজমিনে গিয়ে জানা যায়, বংশাই নদীর পূর্বপাড়ে এিমোহন,যোগীরকোপা,বান্দরমারা,বাওয়কুমারজানি,এবং বংশাইল নদীর উওর পশ্চিম পাড়ে গোড়াই এলাকা থেকে স্থানীয় প্রভাবশালী পাপন মৃধা,আলমগীর মৃধা,এবাদত মৃধা, খিদির, মানিক,

লালমিয়া। দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি থেকে মাটি বিক্রি এবং বংশাইল নদী থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে অবৈধ ড্রাম ট্রাক দিয়ে বিক্রি করে আসছেন। এতে বংশাইল নদীর ব্রিজের পূর্ব পাশে চাঁনপুর পয়র্ন্ত নদী রক্ষা বাধঁ এবং নদীর পাড়ের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। পাশাপাশি অবৈধ ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহনের কারণে দিন দিন রাস্তার অবস্থা এতোটাই খারাপ হয়েছে যে, জনসাধারণ তথা যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে । এতে রাস্তার ওপর পড়ে থাকা কাঁদা মাটি এবং ধুলো বালিসহ 

অবৈধ ড্রাম ট্রাকে কালো ধোঁয়ার কারণে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছেন।

 এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে প্রভাবশালীরা কোন বাঁধাই মানছে না। এ অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে উপজেলার বহুরিয়া ইউনিয়নবসী বিক্ষোভ মিছিল মানববন্ধন ও অভিযোগ করেছে। বহুরিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ হলেও  কিন্তু দীর্ঘদিন ধরে কষ্টে আছে মির্জাপুর পৌর এলাকায় বংশাই নদীর পারে বাসিন্দারা, অনেক অভিযোগ করা হলেও তার কোনো ফল এলাকাবাসী পায়নি। তাদের শঙ্কা অবৈধ  বালু উত্তোলন ও নদী জমি থেকে মাটি কাটা বন্ধ না হলে বহু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

যোগীরকোপা গ্রামের বাসিন্দা আসমা বেগম বলেন যোগীরকোপা গ্রামের লাল মিয়া দীর্ঘ দিন যাবত নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। প্রশাসন কি কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তা আমার বোধগম্য হয় না। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তাদের বিরুদ্ধে কিছু বললে আমাদের হুমকি দেওয়া হয়।

বাওকুমারজানি গ্রামের সাগর সরদার বলেন, ভেকু দিয়ে অবৈধভাবে নদীর মাটি উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা সরকারি খাশ জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছে। তারা কাউকেই তোয়াক্কা করছে না। প্রশাসন দেখেও না দেখার ভান করছে।

এ ব্যাপারে গোড়াই এলাকায় এক রিক্সা চালক নাম পরিচয়ে অনিচ্ছুক বলেন আমরা খু্ব কষ্টের আছি, রাতে বেলায় গাড়ি খুব ভয়ংকর রূপে চলে, তারা বিভিন্ন দলে নেতাকর্মী, কিছু বললে প্রাণ নাসের হুমকি পর্যন্ত দেয়। 

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন কিছু কিছু জায়গা থেকে কতিপয় লোকজন অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন এবং সরকারি জমি থেকে মাটি কাটছিল বলে আমরা সংবাদ পেয়েছিলাম। সেই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই।  সেখানে গিয়ে আমরা তা বন্ধ করে দিয়েছি। আবার নতুন করে কেউ যদি মাটি কাটে বা বালু উত্তোলন করে তাহলে আমরা তা বন্ধ করে আইনগত ব্যবস্থা নেব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মির্জাপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, প্রশাসন নিরব

আপডেট সময় : 04:24:16 pm, Tuesday, 4 March 2025