Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে জেলার সকল ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:18:45 pm, Tuesday, 4 March 2025
  • 133 বার পড়া হয়েছে

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে জেলার সকল ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে নরসিংদী জেলার ২২ টি ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা করেছে মালিকরা।   ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় “সেনারগাঁও ফিলিং স্টেশন ” নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে ২২ টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে ফিলিং স্টেশন মালিকরা। যার ফলে ভোগান্তিতে পড়েছে এম্বুলেন্সসহ পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো।
সোমবার  বিকেল ৫ টার পর থেকে  বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের কম চাপের অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুবৃত্তরা। এসময় মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী রেখে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।

সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন, নরসিংদী জোনের সাধারণ সম্পাদক ঘোড়াশালের নাজমুল ফিলিং স্টেশনের মালিক নাজমুল হক অভিযোগ করে বলেন,  নরসিংদীতে তাদের সোনারগাঁও ফিলিং স্টেশনে দাবি আদায়ের নামে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেছে রেন্ট এ কারের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি পাম্পে তারা জড়ো হয়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। এতে সিএনজি পাম্প মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য সোমবার বিকেল ৫ টা থেকে জেলার সিএনজি পাম্প গুলো বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানানো হয়।

এদিকে রেন্ট এ কারের মালিক ও চালকদের দাবি ফিলিং স্টেশনগুলোকে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ করতে হবে।  কন্টিনারে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা আমাদের দাবি মানছেন না। তাই আমরা নরসিংদী প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন থেকে দাবি জানিয়েছি। শিল্প কারখানায় অধিক মুনাফার আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানায় বড় কন্টিনারে গ্যাস দিচ্ছে নরসিংদীর সিএনজি পাম্পগুলো।

এদিকে হঠাৎ ফিলিংস্টেশন গুলো বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পরেছে দুরপাল্লার পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন গুলো। গ্যাসের জন্য অনেক পাম্পে এ্যাম্বোলেন্স ও দাড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় অনেক গাড়ীর ড্রাইভার জানান, হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় আমাদের জ্বালানী শেষ হয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পোহাতে হচ্ছে ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

নরসিংদী ফিলিং স্টেশন ভাংচুরের প্রতিবাদে জেলার সকল ফিলিং স্টেশন বন্ধ ঘোষনা

আপডেট সময় : 01:18:45 pm, Tuesday, 4 March 2025