
সোমনাথ সেন শুভ ,পটিয়া প্রতিনিধি
পটিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার -সকাল ৫:৪০ মিনিটে- সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকানটিতে আগুনের শিখা দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় দোকানটির সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- বলেন, “আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।

























