Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা ও  শিক্ষাসফর সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:58 pm, Wednesday, 26 February 2025
  • 99 বার পড়া হয়েছে

রূপগঞ্জে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা ও  শিক্ষাসফর সম্পন্ন

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
 
রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে।
 বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষাসফর-২৫ উপলক্ষে ময়নামতি, শালবন বিহার, ময়নামতি যাদুঘর, বার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজ শহিদদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রিসহ কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। 
পরে ময়নামতি পাহাড়ের উপর স্থাপিত শালবন রির্সোটে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা আয়োজন করে। 
এ শিক্ষাসফরে অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাবিবুল্লাহ বাহার, শাকিল খন, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ। 
শিক্ষাসফরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম বাবু, বিএসসি ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সরকার জুয়েল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ অতিথিবৃন্দ অংশ নেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৭৯সালে ১৬৯শতাংশ জমি নিয়ে রূপগঞ্জের প্রথম নারী শিক্ষা কেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে দেশের ২২পরিবারের অন্যতম সদস্য শিল্পপতি গোলবক্স ভুঁইয়ার ছেলে ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান ভুঁইয়া তাঁর মায়ের নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। 
২০১৬সালে বিদ্যালয়টি রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ইতিমধ্যে একটানা সাত বছর জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশের সাফল্যে এ বিদ্যালয়টি অর্জন করে। প্রায় প্রতি বছরই এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
জাতীয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন, মার্চপাস্ট, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সংঙ্গীত, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, নৃত্য, উপস্থিত বক্তিতাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়া করছে। অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মানোন্নয়নে ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়। মা সমাবেশের আয়োজন করা হয়। এখানে ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় দক্ষ শিক্ষক ও কর্মচারী রয়েছেন। নারী শিক্ষা প্রদানে বিদ্যালয়টি রূপগঞ্জে অগ্রণী ভূমিকা রেখে চলছে। 
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বর্তমানে আইইউবিতে সিইসি বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী মানসূরা জান্নাত মনিমা বলেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত মেধাবী ও যত্নশীল। তাদের পাঠদানের কৌশলে শিক্ষার্থীরা মেধাবী হচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।
উল্লেখ্য আগামীকাল ২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম ফারুক খোকন  ও বিশেষ অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল উপস্থিত থাকবেন।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

রূপগঞ্জে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা ও  শিক্ষাসফর সম্পন্ন

আপডেট সময় : 07:15:58 pm, Wednesday, 26 February 2025