Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

ডক্টর ইউনুস ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত- গয়েশ্বর চন্দ্র রায়

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:50 pm, Tuesday, 25 February 2025
  • 80 বার পড়া হয়েছে

ডক্টর ইউনুস ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত- গয়েশ্বর চন্দ্র রায়

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। ডক্টর ইউনুস সাহেব বলেছেন- ছাত্ররা তাকে ক্ষমতায় এনেছে।  উনি এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত। জনগণ জাহান্নামে যাক, চালের দাম কত বাড়লো, তাতে কিছু আসে যায় না। তেলের দাম বাড়লো কি-না তাতেও কিছু আসে যায় না। তার মানে, তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই। তাদের দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে।
তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমরা ১৭ বছর যাবত আন্দোলন করেছি একটি নির্বাচনের জন্য, এটা নতুন কোন দাবি না। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আন্দোলন করি নাই, আন্দোলন করেছিলাম জলপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য, জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য। সে কাজটা আপনারা করেন, আমরা সেটাই চাই। তিনি বলেন- ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে এটা একটা বিরাট প্রশ্ন? আমরা কি ১৭ বছর আন্দোলন করেছি ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য? আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে একটি পার্লামেন্টারি সরকারের জন্য। এখনো তা হয় নাই। তাই আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের কাছে বলব জনগণের আকাংখা  ও প্রত্যাশার বাইরে আপনারা পথ চললে আপনারাও হোঁচট খেতে পারেন।
তিনি  বলেন, কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদেরকে প্রথম দিকে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। তারপরে দিয়েছি সর্বাত্মক সমর্থন। তারপরে ছদ্মবেশে ঢুকে গেছি সে আন্দোলনে। আমরা খালেদা জিয়ার, তারেক রহমান কিংবা বিএনপির নাম উচ্চারণ করি নাই। আমাদের দলের তরুণ সমাজ, ছাত্র-যুবক ও স্বেচ্ছাসেবক দলের লোকদেরকে ছাত্রদের সাথে সম্পৃক্ত করে দিয়েছিলাম। তিনি দাবী করে বলেন, আন্দোলনের জনতা, সেই জনতা আমরা। এই জনতা আমজনতা না। রাজনৈতিক দলের সক্রিয় জনতা ও আমজনতা এক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে আমরা বলেছিলাম অভিভাবকের সহযোগিতা চাও, সেই অভিভাবক আমরা। 
তিনি বলেন, সুতরাং বিজয়ের ফসলের শিরোপা তোমাদের মাথায় তুলে দিয়েছি অবহেলা, অযত্নে, অহংকারবোধে সেই শিরোপা যেন মাথা থেকে না পড়ে যায়। ইদানিংকালে যে অহমিকা সুলভ কথাবার্তা ও রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটা অত্যন্ত গর্হিত  কাজ।
তিনি ৫ ই আগস্ট এর ডিক্লারেশন বা প্রোক্লেমেশন এর বিষয়ে বলেন, সেখানে কোন জায়গায় মুক্তিযুদ্ধের কথা নাই। পাকিস্তানিদের বৈষম্য করার কারণে ৭১ এ নাকি জনযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়নি। অর্থাৎ যারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী। 
সাবেক এ মন্ত্রী আরো বলেন, ইদানিংকালে কিছু কিছু দলের এবং সরকারের ভাব দেখে মনে হয়- আগামী নির্বাচন হলে বিএনপি যে কত সিট পাবে, সেটা গুনে শেষ করা যাবে না। সেই কারণে এখন বিএনপিকে কিভাবে ঠেকাবে, সেজন্য ৭১’ র পরাজিত শক্তি ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি ভেতরে ভেতরে এক হচ্ছে। তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 
তিনি আরো বলেন, ইদানিংকালে একটা দল চোখ রাঙিয়ে কথা বলে। এতটা চোখ রাঙ্গানি ভালো না। জবাব একাত্তরে দিয়েছি। এখন যদি দিতে হয়, সেটা মঙ্গলজনক হবে না। 
আওয়ামীলীগকে ইঙ্গিত করে তিনি বলেন, আরেকজন পালাইছে। এটা পালাইন্না পার্টি। একাত্তরে বাপে পালাইছে। এবার মেয়ে পালাইছে । নাতি-নাতনীরাতো দেশেই নাই। 
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয়  শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ন সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন,  জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, হেলাল উদ্দিন, আক্তারুল আলম মাস্টার, আবু তাহের মুসল্লী, দেওয়ান মোয়াজ্জেম, বিল্লাল হোসেন বেপারী, যুবদলের নেতা আতাউর রহমান মোল্লা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা  বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার  চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

ডক্টর ইউনুস ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত- গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় : 09:07:50 pm, Tuesday, 25 February 2025