Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে -ভূমি উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:32:40 pm, Sunday, 23 February 2025
  • 113 বার পড়া হয়েছে

ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে -ভূমি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

মানুষের মৌলিক চাহিদা সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। তাই, ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, সার্বিকভাবে দেশ সংস্কার হবে। মানব সভ্যতার সূচনা লগ্নেই মানুষের প্রথম এবং প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে “ভূমি”। ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে প্রধান নির্ভরয্যেগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে “ভূমি” স্বীকৃত হয়ে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়। আর তাই মানুষের মৌলিক চাহিদা যথাযথ নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন বলেন,ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯ তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার,পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬১ জন অংশগ্রহণ করেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানব সভ্যতার ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সাথে সাথে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন- রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা, কৃষি ইত্যাদি এমন ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ভূমি উপদেষ্টা বলেন,  আমাদের এ ছোট দেশের সীমিত ভূ-সম্পদ এবং তার উপর জনসাধারণের প্রচন্ড চাহিদা এ দেশের ভূমি সম্পদকে করেছে আরও বেশি মূল্যবান। জগতে সব সময়ই মূল্যবান জিনিস নিয়েই যত বিরোধের সূত্রপাত। এই প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে  বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। এখানের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে মানুষের কল্যাণে ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। এছাড়া ভূমি আইন যারা করেছেন এবং যারা বাস্তবায়ন করবেন তাদের মনে রাখতে হবে মানুষের অধিকার যেন ক্ষুন্ন না হয়।   

ভূ-স্বত্বের প্রতি মানুষের একটি সহজাত আকর্ষণ রয়েছে। ভূ-স্বত্বের উপর অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। ফলশ্রুতিতে এ ভূমিকে কেন্দ্র করেই কলহ-বিবাদ, যুদ্ধ-বিগ্রহ, আন্দোলন ও বিপ্লব হয়েছে। এ কারণে যুগ যুগ ধরে ভূমি ব্যবস্থার উপর সমাজ বিজ্ঞান রাজনীতিবিদ ও পরিকল্পনাবিদদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। একথা বলা বাহুল্য যে, যারাই প্রশাসনের সাথে জড়িত, বিশেষ করে যারা মাটি ও মানুষ নিয়ে কাজ করেন, যারা আইন শৃংখলা ও বিচার কাজে নিয়োজিত তাদের সকলেরই দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন। এ কারণেই সরকার প্রতি বছর বিসিএস ক্যাডারভূক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর কর্মকর্তাগণের জন্য সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: মাহমুদ হাসান; অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  অধিদপ্তরের পরিচালক(ভূমি রেকর্ড) মো: মোমিনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য করেন পরিচালক(প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে -ভূমি উপদেষ্টা

আপডেট সময় : 04:32:40 pm, Sunday, 23 February 2025