Dhaka , Tuesday, 28 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু দক্ষিণ মিঠাছড়ির সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও কুপিয়ে ছিনতাই মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন?

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে- উপদেষ্টা মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:29:38 pm, Tuesday, 18 February 2025
  • 140 বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে- উপদেষ্টা মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার -১৮ই ফেব্রুয়ারি- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে -পিআইবি- অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।

তারুণ্যের উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম উদ্দীপ্ত হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের ক্ষোভ, রাগ ও শোককে ইতিবাচক শক্তিতে পরিণত করতে হবে। তিনি তরুণদের ইতিবাচক শক্তিকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজে লাগানোর আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, এক দল, এক দেশ ও এক নেতা, এই নীতিতে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন৷ তিনি প্রশাসনকে নিজের দলের অধীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা লালন-পালন করেছেন। এই আদর্শিক গুন্ডারা বাংলাদেশের হাজারো মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে।

শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদী শাসন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শুধু প্রশাসনযন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, তিনি বাংলাদেশের জনগণকেও দূষিত করেছেন।

মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদী চেতনার দূষণ থেকে জনগণকে মুক্ত করতে হবে। এ জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণেরা। এই তারুণদের আবার জাগিয়ে তোলাই হলো তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য। তারুণ্যের উৎসবে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তরুণ সমাজ নতুন করে উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত তরুণেরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণেরাই মুখ্য ভূমিকা পালন করেছে। এই তরুণ সমাজকে জেগে উঠানোর জন্য তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী তরুণ নির্মাতাদের ধারণকৃত ও নির্মাণকৃত আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। তথ্য সচিব সম্ভাবনাময় তরুণদের উদ্দীপ্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহিদ শাকিলের মা বিবি আয়েশা তাঁর ছেলে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ছেলে হত্যার বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অনুষ্ঠান স্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা পর্ব শেষে উপদেষ্টা ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপদেষ্টা মাহফুজ আলম পিআইবি চত্বরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দপ্তর-সংস্থার স্টল পরিদর্শন করেন। প্রসঙ্গত, বুধবার বিকালে সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপ্তি ঘটবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে- উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় : 07:29:38 pm, Tuesday, 18 February 2025