
চন্দনাইশ প্রতিনিধি
চব্বিশে এর গনঅভ্যুত্থানে জুলাই বিপ্লবে মুক্তিকামী ছাত্র জনতার ওপর বর্বর রচিত হত্যাকাণ্ডে নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ধূসরদের দ্বারা পরিচালিত হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া সদর কলেজ গেটের মোড়ে গতকাল বিকাল ৩.৩০ ঘটিকায় সময় চন্দনাইশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন এসময় তারা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি,লোটপাট,ঘুম,খুন মিথ্যা মামলা দিয়ে হয়রানি,সর্বশেষ জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী মুক্তিকামি ছাত্রজনতার উপর বর্বরোচিত হত্যাকান্ড চালানো খুনিদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে বিচার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উক্ত মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দাবি জানান।

























