
মোঃ মনির মন্ডল,সাভার
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান করে ১২ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার -১১ ফেব্রুয়ারি- সাভার মডেল থানার -ওসি- তদন্ত মো: আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি রা হলেন,রুহুল আমীন -৫৫- মো: নাছির হোসেন -২৪- মো: সেলিম ভুইয়া -৫০- মো: দেলোয়ার হাওলাদার-৫৭- যুবরাজ ইসলাম লিমন-২২-সাইফুল ইসলাম -৩৪- মো: শওকত আলী -৬৫- মো: আব্দুর রাজ্জাক -৪৩- মো: আনোয়ার হোনেন মাঝি -৪৪- মো: শাহাদাত হোসেন -৩৪-, আসমা খানম শিল্পী -৩৭- ও মো: আবুবকর ছিদ্দিক -৪৮-।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

























