Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি

পটিয়ায় প্রতিবেশীই যখন শিশু আয়াতের অপহরণকারী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:56 am, Monday, 10 February 2025
  • 115 বার পড়া হয়েছে

পটিয়ায় প্রতিবেশীই যখন শিশু আয়াতের অপহরণকারী

সোমনাথ সেন শুভ ,পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ৫ লাখ টাকার লোভে প্রতিবেশীই হয়ে উঠলো শিশু আয়াতের অপহরণকারী। চিপস ও আচারের লোভ দেখিয়ে মো. আয়াত -৪- নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনা ঘটে তারই প্রতিবেশীর মাধ্যমে।

এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। তারা হলেন, পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামের মো. আফছারের ছেলে মো. হৃদয় -৩০- ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছিরার টেক এলাকার নাসির আহমদের ছেলে রাসেল -১৯-।

স্থানীয়দের সহায়তায় অপহৃত শিশু মো. আয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামের প্রবাসী মাহাবুল আলমের ছেলে। গেল মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- বিকেলে বাড়ির সামনে থেকে আয়াতকে অপহরণ করা হয়।

শিশু আয়াতের চাচা মো. হাবিবুল্লাহ জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে আয়াত বাড়ির সামনে রাস্তার উপর খেলছিল। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে। এমনকি আশপাশের পুকুরেও জাল ফেলে খোঁজ করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে পরিবারের নম্বরে ফোন করে জানানো হয়, আয়াতকে অপহরণ করা হয়েছে এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে চাচা হাবিবুল্লাহ ওই নম্বারে ফোন করলে অপহরণকারী মো. হৃদয়ের কণ্ঠ চিনতে পারেন।

হৃদয় প্রতিবেশী হলেও বিষয়টি তাকে বুঝতে না দিয়ে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন। অন্যদিকে, প্রতিবেশীরা কৌশলে হৃদয়কে ফোন করে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাকেসহ খোঁজার জন্য গ্রামে আসতে বলেন। এলাকায় আসার পর স্থানীয়রা তাকে ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হৃদয় স্বীকার করে, সে আয়াতকে অপহরণ করে কর্ণফুলী চরলক্ষ্যা এলাকায় তার বন্ধু রাসেলের বাসায় আটকে রেখেছে। পরে স্থানীয় জনতা কৌশলে হৃদয়কে দিয়ে রাসেলকে ফোন করিয়ে শান্তিরহাট এলাকায় শিশু আয়াতকে আনতে বলে।

হৃদয়ের কথামতো রাসেল শিশু আয়াতকে নিয়ে শান্তিরহাটে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জনতা তাকে ধরে ফেলে এবং আয়াতকে উদ্ধার করে। উত্তেজিত জনতা অপহরণকারী হৃদয়কে গণপিটুনি দেয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দুই অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আয়াতের চাচা মো. হাবিবুল্লাহ বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি পটিয়া থানায় মো. হৃদয় ও রাসেলসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক মো. জুয়েল উদ্দিন বলেন, চিপস ও আচারের লোভ দেখিয়ে শিশু আয়াতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় স্থানীয় জনতা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

পটিয়ায় প্রতিবেশীই যখন শিশু আয়াতের অপহরণকারী

আপডেট সময় : 11:57:56 am, Monday, 10 February 2025