Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

গাজীপুরে দুই দিনে আ. লীগের ৮১ নেতা–কর্মীসহ গ্রেপ্তার ৮৭

  • Reporter Name
  • আপডেট সময় : 03:36:19 pm, Sunday, 9 February 2025
  • 142 বার পড়া হয়েছে

গাজীপুরে দুই দিনে আ. লীগের ৮১ নেতা–কর্মীসহ গ্রেপ্তার ৮৭

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবং অপারেশন ডেভিল হান্ট–এ  মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে   আওয়ামী লীগের ৮১ জন  নেতা–কর্মী রয়েছেন বলে জানা গেছে। 
শুক্রবার থেকে শুরু করে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত দুদিন অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। মহানগর পুলিশ ও জেলা পুলিশ  যৌথভাবে এ অভিযান চালায়।
গাজীপুর মহানগর পুলিশের  অতিরিক্ত পুলিশ কমিশনার -ক্রাইম অ্যান্ড অপস- তাহেরুল হক জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দুই দিনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
তিনি জানান , শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এদিন রাতেই ১৬ জনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হলো। তারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহিত বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় একটি মামলার এজাহার জমা দিয়েছেন। এজাহারের আলোকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট—এ গাজীপুর জেলার পাঁচটি থানায় মোট ৪৬ জনকে গ্রেফতার  করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী রয়েছেন । শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।
আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি  নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত -সকাল ৯টা- ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মী  ৪০ জন। আটকদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতা-কর্মী রয়েছে ১১, শ্রীপুর থানায় ১৯, জয়দেবপুর থানায় ৯, কালিয়াকৈর থানায় ৩ ও কালীগঞ্জ থানায় ৭ জন। তাদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা

গাজীপুরে দুই দিনে আ. লীগের ৮১ নেতা–কর্মীসহ গ্রেপ্তার ৮৭

আপডেট সময় : 03:36:19 pm, Sunday, 9 February 2025