Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করে হত্যা- ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:54:52 am, Sunday, 9 February 2025
  • 107 বার পড়া হয়েছে

আশুলিয়ায় গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করে হত্যা: ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

মোঃ মনির মন্ডল,সাভার

আশুলিয়ায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগ সহ-সভাপতি রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার -৮ ফেব্রুয়ারী- বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সে আশুলিয়া থানার ভাদাইল এলাকার মোঃ চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতার এড়াতে বিএনপির নেতাদের ম্যানেজ করে এতদিন পলাতক ছিলেন রাজু। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি রাজু।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানার একটি চৌকস টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি রাজু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে একাধিক হত্যার নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, আসামি রাজু কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় সাভার আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। এমন অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

আশুলিয়ায় গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করে হত্যা- ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

আপডেট সময় : 10:54:52 am, Sunday, 9 February 2025