
মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াকুব -৩২- নামে এক ইলেকট্রিক মিস্তিরির ইলেকট্রনিক শর্টসার্কিটে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক আলতাব হোসেন জানান- খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব-৩২- বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিট মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি বিদুতের খুঁটির নিচে লাশ পড়ে আছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনা জেনেছি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

























