Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে জেলা ছাত্রদল নেতা ইউনুসকে গুলি করে হত্যা চেষ্টা- অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:18 am, Thursday, 6 February 2025
  • 181 বার পড়া হয়েছে

রামগঞ্জে জেলা ছাত্রদল নেতা ইউনুসকে গুলি করে হত্যা চেষ্টা- অস্ত্রসহ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুসকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ফরহাদ হোসেন -২২-নামের এক যুবককে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার -দেশীয় তৈরি এলজি- উদ্ধার করে পুলিশ। আটক যুবক চন্ডিপুর ইউনিয়নের মাসুদ মেম্বারের ভাতিজা ও উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে। 
আজ বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কামারহাঁট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক যুবক আর্ন্তজেলা ডাকাতদলের সদস্য রবিনের সহযোগী ছিলেন। 
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস জানান, আজ বিকাল সাড়ে ৩টায় কামারহাঁট বাজারে একটি কনফেকশনারীতে আমি চা খেতে বসি। কিছুক্ষণ পরে দুইটি মোটরসাইকেলে মুখোশধারী তিনজনসহ ডাকাত রবিন এসে আমাকে ফেসবুকে লেখালেখি করতে নিষেধ করে হুমকি ধমকি দেয়। লোকজনের উপস্থিতি বেশি হওয়ায় এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যায়। 
প্রায় ত্রিশ মিনিট পরে আবারও এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনসহ চারজন এসে কামারহাঁট বাজারে আমাকে খুজতে থাকে। এসময় তারা আমাকে দেখতে পেয়ে গুলি করলে আমি লাফ দিয়ে রবিনকে জড়িয়ে ধরলে তার সহযোগিরা পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ তার সাথে আমার ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রবিন আমার হাত থেকে ছুটে পালিয়ে পাশ্ববর্তী বাগানে ঢুকে পড়ে। আমি পিছন থেকে ধাওয়া করলে সে আবারও গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে শত শত গ্রামবাসী ছুটে আসে ঘটনাস্থলে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আমরা ডাকাত রবিনের মোটরসাইকেল চালক ফরহাদকে আটক করতে সক্ষম হই। 
চন্ডিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইব্রাহিম খলিল তুফান জানান, ডাকাত রবিনসহ চারজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে তারা ইউনুস ভাইকে আসার জন্য ফোন দিতে বলে। পরে তারা কামারহাঁট বাজারে ইউনুস ভাইকে লক্ষ্য করে গুলি করে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান জানান, আমরা খবর পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় ডাকাত রবিনকে বহনকারী মোটরসাইকেল চালক ফরহাদকে আটক করে  একটি অস্ত্রসহ পুলিশে শোপর্দ করা হয়েছে। 
অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ির সর্ম্পকৃত চাচা এমরান হোসেন রনু জানান, গত ২৫ জানুয়ারি রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সংবর্ধনা অনুষ্ঠানে আসার পথে আমাদের পথরোধ করে কোমর থেকে পিস্তল বের করে গুলির চেষ্টা করে ডাকাত রবিন। এসময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিলে সে পালিয়ে  যায়। তার কাছে অনেক অস্ত্র রয়েছে বলে তিনি দাবী করে আরো জানান, গত ৫ আগষ্ট পর্যন্ত সে লক্ষ্মীপুর জেলে ছিলো। জেল থেকে বেরিয়ে সে আবারও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, জেলা ছাত্রদল নেতা ইউনুসকে হত্যা চেষ্টার অভিযোগে অস্ত্রসহ ফরহাদ হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মূল হোতা রবিন আরো একটি অস্ত্রসহ পালিয়ে যায়। তাকে এবং তার অন্য সহযোগিদের গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে জেলা ছাত্রদল নেতা ইউনুসকে গুলি করে হত্যা চেষ্টা- অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : 11:11:18 am, Thursday, 6 February 2025