Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে সাগরে ডুবে নরসিংদীর ৬ যুবক নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:26:41 pm, Wednesday, 5 February 2025
  • 100 বার পড়া হয়েছে

ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে সাগরে ডুবে নরসিংদীর ৬ যুবক নিখোঁজ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাত্রা পথে একটি ট্রলার ডুবিতে  নরসিংদীর রায়পুরা উপজেলার ৬ যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
জানা যায়, ২৫ জানুয়ারি ওই ৬ যুবকসহ ৪৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ভূমধ্যসাগরে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ আছেন তারা। তবে ওই ৬ যুবক জীবিত আছেন নাকি সাগরের পানিতে ডুবে মারা গেছেন সেটিও জানেন না পরিবারগুলোর কেউ।

নিখোঁজ ৬ যুবক হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা এলাকার সাদেক মিয়ার ছেলে জুয়েল, জয়নগর এলাকার নান্নু মিয়া ছেলে আশিক মিয়া, বেগমাবাদ ঝাউকান্দি এলাকার আব্দুল ছালামের ছেলে সায়েম, মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার কালু মিয়ার ছেলে মুস্তাক, আরশ মিয়া ছেলে রাকিব ও তুলাতলী এলাকার লিটন মিয়ার ছেলে ইমরান।
২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য একটি ট্রলারে ওই ৬ জনকে তোলা হয়। লিবিয়ার বেনগাজি শহরের উপকূল থেকে ইতালি যাত্রা পথে ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে দুইজন বাদে ৪৩ জন নিখোঁজ হন। ঘটনার আটদিন পেরিয়ে গেলেও রায়পুরার ওই ৬ যুবকের কোনো সন্ধান পায়নি তাদের পরিবারের সদস্যরা।
নিখোঁজ ৬ জনের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানের সন্ধান পেতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবারগুলো।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নরসিংদীর কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, রায়পুরা নিখোঁজ ৬ যুবক যদি মারা গিয়ে থাকে তাহলে লাশ দেশে ফিরিয়ে আনার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করব। অবৈধপথে বিদেশ না যেতে যুবকদের নিরুৎসাহিত করছি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আদিল মাহমুদ জানান, ৬ যুবক নিখোঁজের খবর শুনিনি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, লিবিয়ায় ট্রলার ডুবিতে ২০ বাংলাদেশি নিহতের খবর শুনেছি। সেখানে ওই ৬ জন আছে কিনা নিশ্চিত নয়। এ ব্যাপারে আমরা খোঁজ নিব। মানবপাচারে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে সাগরে ডুবে নরসিংদীর ৬ যুবক নিখোঁজ

আপডেট সময় : 03:26:41 pm, Wednesday, 5 February 2025