Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

গবিতে বিদ্যার দেবীর আরাধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:05:38 am, Tuesday, 4 February 2025
  • 107 বার পড়া হয়েছে

গবিতে বিদ্যার দেবীর আরাধনা

আবু হুরায়রা , গবি প্রতিনিধি 
 
গণ বিশ্ববিদ্যালয়ে -গবি- প্রথম বারের মতো সরস্বতী পূজা উদযাপন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার -৩ ফেব্রুয়ারি- সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন। বিদ্যার্থীদের আরাধনায় মুখরিত হয়ে পূজা প্রাঙ্গণ।
পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে আমেজ বিরাজ করছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. মৃত্যুঞ্জয় দাস বলেন, ‘এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পূজা ৩ নম্বর হোস্টেলে হতো। তাই উপাচার্যসহ সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানচ্ছি।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী দ্বীপরাজ মজুমদার তৃপ্ত বলেন, ‘সরস্বতী পূজা ছাত্রজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পূজা হওয়া উচিত। গণ বিশ্ববিদ্যালয়ে এইবারই প্রথম তাতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’
কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলে, ‘প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো যা বেশি আমেজ সৃষ্টি করতোনা।’
উল্লেখ্য, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার  আনুষ্ঠানিকতা শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

গবিতে বিদ্যার দেবীর আরাধনা

আপডেট সময় : 11:05:38 am, Tuesday, 4 February 2025