Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

আগুনে পুড়ে গেলো নিউ মার্কেটের শতাধিক দোকান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:37 pm, Thursday, 7 October 2021
  • 302 বার পড়া হয়েছে

আগুনে পুড়ে গেলো নিউ মার্কেটের শতাধিক দোকান

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর নিউ মা‌র্কেট এলাকার হার্ডওয়ার, চাউল ও মু‌দি প‌ট্টি‌তে ভয়াবহ অগ্নিকাণ্ডে পু‌ড়ে গে‌ছে শতা‌ধিক দোকান। দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সা‌র্ভিসের ছয়‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোররাত চারটায় এই অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে।

খবর পে‌য়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হো‌সেন ও পু‌লিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। চল‌ছে ক্ষয় ক্ষ‌তি নিরুপ‌নের কাজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিউমা‌র্কেটের হার্ডওয়ার প‌ট্টির এক‌টি রং‌য়ের দোকান থে‌কে আগুনের সূত্রপাত হয়। তা মুহু‌র্তের ম‌ধ্যে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে পার্শ্ববর্তী দোকানগু‌লো‌তে। দুই ঘন্টাব‌্যাপী আগু‌নের ব‌্যাপকতায় পু‌ড়ে যায় হার্ডওয়ার প‌ট্টি, চাউল প‌ট্টি ও মু‌দি প‌ট্টির আনুমা‌নিক শতা‌ধিক দোকান। স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে সা‌ড়ে চারটায় এসে আগুন নেভা‌নোর কাজ শুরু ক‌রে।

ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের ব‌রিশাল বিভা‌গের উপপ‌রিচাল‌ক এ.বি.এম. মমতাজ উদ্দীন জানান, তা‌দের পটুয়াখালী স্টেশ‌নের চার‌টি ইউ‌নিট, ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের ১একটি ও বরগুনার আমতলীর এক‌টি ইউ‌নিট মিলে দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকাণ্ডের কারণ প্রাথ‌মিকভা‌বে নির্ণয় করা যায়‌নি উল্লেখ করে তিনি বলেন, হার্ডওয়ারের দোকা‌নে রং ও কে‌মিক‌্যাল জাতীয় দ্রব‌্য থাকায় আগু‌নের ব‌্যাপকতা বে‌শি ছিলো।

পটুয়াখালীর পু‌লিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, খবর পে‌য়ে পু‌লিশ দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে এবং ফায়ার সা‌র্ভিসের লোকজন যা‌তে নি‌র্বিঘ্নে কাজ কর‌তে পা‌রে ও অগ্নিকাণ্ডস্থ‌লে যা‌তে কোন অপ্রী‌তিকর ঘটনা না ঘ‌টে সে‌দি‌কে নজর রে‌খে আগুন নেভা‌নের কা‌জে সহায়তা ক‌রে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হো‌সেন জানান, ক্ষয়ক্ষ‌তি নিরূপণে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সদর উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌কে ঘটনাস্থ‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে, তা‌লিকা পাওয়ার প‌রে জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সর্বাত্মক সহায়তা করা হ‌বে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া দোকানীদের প‌রিবা‌রের সদস‌্যদের‌ আহাজারিতে নিউ মার্কেট এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন

আগুনে পুড়ে গেলো নিউ মার্কেটের শতাধিক দোকান

আপডেট সময় : 07:32:37 pm, Thursday, 7 October 2021