Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

৪০ঘন্টা অন্ধকারে সরাইলের ৫গ্রাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:36 pm, Saturday, 25 January 2025
  • 132 বার পড়া হয়েছে

৪০ঘন্টা অন্ধকারে সরাইলের ৫গ্রাম

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোন পূর্ব নোটিশ ছাড়াই টানা ৪০ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল ৫ গ্রাম। শীতের রাতে বিদ্যুৎহীনতার কষ্ট দূর করতে মোমবাতির সহায়তা নিয়ে অনেকেই পুঁড়িয়েছেন লেপ কম্বল। নষ্ট ও পঁচে গেছে ফ্রিজের কাঁচা তরি তরকারি। উপজেলার সদর সংলগ্ন কালিকচ্ছ ইউনিয়নের ৫ গ্রামে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই নেই বিদ্যুৎ। সমস্যা সমাধানে তড়িৎ কোন ব্যবস্থা নেননি স্থানীয় পিডিবি।

ভুক্তভোগি স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়া, কলেজ পাড়া, সূত্রধর পাড়া, দত্তপাড়া ও ঘোষপাড়া এলাকার বিদ্যুৎ চলে যায়। ৫ গ্রামে ওই রাতে আর আসেনি বিদ্যুৎ। অপেক্ষা করতে করতে তারা শুক্রবার পুরো দিন শেষ করে। আশায় থাকে অন্তত সন্ধ্যায় মিলবে বিদ্যুৎ। না তাদের আশা পূরণ হয়নি। ফাঁকে সরাইল সরকারি কলেজের প্রভাষক মৃধা আহমাদুল কামাল পিডিবি’র সরাইল শাখার দায়িত্বশীল লোকের সাথে -নির্বাহী প্রকৗশলী- বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা বলেছেন। নির্বাহী প্রকৌশলী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসে চলে গেছে বৃহস্পতিবার পুরো দিন। দ্বিতীয়বারের আশ্বাসের পর চলে গেছে বৃহস্পতিবার দিবাগত রাতও। এরপর ৫ গ্রামের গ্রাহকরা স্বপ্ন দেখতে থাকেন শুক্রবার সকালের। আশায় আর স্বপ্নে চলে যায় শুক্রবার দিনটিও। তখন গ্রাহকরা চারিদিকে দৌঁড়ঝাপ শুরূ করেন।

এরই মধ্যে চলে যায় শুক্রবার রাতও। শনিবার সকালে একজন গ্রাহক ফোন দিলে পিডিবি জানায় ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। বিষয়টি দেখছি। শুক্রবার ১১ টার দিকে গ্রাহকদের জানানো হয় দেখছি ট্রান্সফরমার পাঠাচ্ছি। কিন্তু শুক্রবার বেলা ১টা পর্যন্ত ওই এলাকায় দেখা মিলেনি পিডিবি’র কোন লোকের। ওদিকে ৫ গ্রামের সহস্রাধিক গ্রাহকের ফ্রিজে থাকা সকল কাঁচা তরি তরকারি নষ্ট হয়ে গেছে। পঁচে গেছে মাছ মাংশ। অনেকে রাতে মোমবাতি জ্বালিয়ে বিপদে পড়েছেন। মোমবাতির আগুনে একাধিক পরিবারের লেপ তোষক ও কম্বল পুঁড়ে ফেলেছেন। অবশেষে শনিবার বিকাল ৩টার দিকে সেখানে পৌঁছে একটি ট্রান্সফরমার ও পিডিবি’র কিছু লোক। এর আগে দেখা যায় গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ট্রান্সফরমারের জন্য টাকা উত্তোলন করছেন কিছু লোক। তবে ট্রান্সফরমারের জন্য কত টাকা দিতে হবে? এমন প্রশ্নের উত্তর না দিয়ে মুছকি হেঁসে বলেন, পরে বলব। স্থানীয় একাধিক গ্রাহক বলেন, প্রথম দিনই যদি পিডিবি কর্তৃপক্ষ সরজমিনে দেখে ব্যবস্থা নিতেন। তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হইতাম না। আসছে দেখছি বলে উনারা ৪০ ঘন্টা আমাদেরকে দূর্ভোগে রাখলেন। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী -বিক্রয় ও বিতরণ- মো. শামীম আহমেদ বলেন, ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছিল। শুক্রবার সারা দিন টেকনিকেল কারণে লাইনে সমস্যা ছিল। তাই কাজ করা যায়নি। আজকে -গতকাল বিকাল ৫টা- এখন পর্যন্ত সম্ভবত: ট্রান্সফরমার উঠে গেছে। কিছুক্ষণের মধ্যে লাইন পেয়ে যাবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

৪০ঘন্টা অন্ধকারে সরাইলের ৫গ্রাম

আপডেট সময় : 07:42:36 pm, Saturday, 25 January 2025