Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের দূর্ণীতির প্রতিবাদে ও বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:45 pm, Friday, 24 January 2025
  • 182 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের দূর্ণীতির প্রতিবাদে ও বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ  প্রতিনিধি
  
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পুরণে বিগত সরকার মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়।
কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর ২০২৩ সাল থেকে দিনে ৫০ কোটি লিটার পানি পাবার কথা ছিল ঢাকা ওয়াসার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফ্রেন্স ডেভলপমেন্ট এজেন্সি -এএফডি- ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৫ হাজার ৬’শ কোটি টাকা। রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের শুরু হয় ২০১৯ সালে। 
কিন্ত গত ছয় বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। উল্টো দেশীয় সহ-ঠিকাদারি প্রতিষ্ঠান আর শ্রমিকদের বেতনভাতা বাকি রেখে লাপাত্তা ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ-ভেউলিয়া । শত শত কোটি টাকা লুটপাটে সামনে আসছে ওয়াসার কিছু অসাধু কর্মকর্তা আর সাবেক আলোচিত ওয়াসার এমডি তাসকিন এ খানের নাম।
তাই পাওনা টাকা আর বকেয়া বেতন আদায়ে শুক্রবার মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
দেশীয় প্রতিষ্ঠান এরিডড এর প্রকল্প কর্মকর্তা শরিফ আহমেদ জানান- ২০২০ সালে ২৮ মাসের চুক্তিতে গন্ধর্বপুর প্রকল্প এলাকার  থেকে মেঘনা নদীর বিশনন্দি পর্যন্ত ২২ কিলোমিটার এলাকার পানির পাইপলাইন স্থাপন ও রাস্তা মেরামতের জন্য সুয়েজ ২৪০ কোটি টাকার চুক্তিতে কাজ দেয় তাদের প্রতিষ্ঠানকে৷ প্রায় ৮ মাস আগে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন করার পরও ৮০ কোটি টাকা বকেয়া রেখে লাপাত্তা রয়েছে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী শ্রমিকরা জানান- গত জুন থেকেই বেতন ভাতা বন্ধ তাদের৷ বিদেশী প্রতিষ্ঠান এরিডডসহ দেশীয় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট কাজ দিয়ে ওয়াসার কয়েকজনের যোজসাজসে তুলে নিয়ে ৮০ শতাংশ বিল।
ঋণের টাকা এমন নজিরবিহীন লুটপাটে উদ্বেগ জানিয়েছেন এরিডড।তাদের দাবি এই টাকা সুদসহ ফেরত দিবে হবে বাংলাদেশকে।
ওয়াসার একটি সূত্র জানায়- আওয়ামীলীগের সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, ওয়াসার আলোচিত সাবেক এমডি তাকসিম এ খান এই লুটপাটে জড়িত। ৫৬০০ কোটি টাকার প্রকল্পের বাইরেও কোভিট ভর্তুতি শতকোটি টাকা- ভেরিয়েশন- নকশা পরিবর্তনসহ বিভিন্ন অজুহাতে ৮১৫১ কোটি টাকা ব্যয় ধরে ৮০ শতাংশ বিল উঠিয়ে নিলেও প্রকল্পটি বাস্তবায়ন করেননি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দূর্ণীতি আর দেশীয় প্রতিষ্ঠান ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধনে সহ-ঠিকাদার প্রতিষ্ঠান ও শ্রমিকেরা বলেন, শতকোটি টাকা এই প্রকল্পে লুটপাট হলেও আমরা আমাদের পাওনা টাকা ও ৮ মাসের শ্রমিকদের বেতন পাচ্ছি না। আগামী এক সপ্তাহের মাঝে বকেয়া টাকা পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরন অনশনের হুশিয়ারি তাদের।
এ ব্যাপারে ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ জানান- বিষয়গুলো জানা নেই তার। ঠিকাদারের সাথে কথা বলে সব জটিলতা নিরসনের আশ্বাস এই কর্মকর্তার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

রূপগঞ্জে ওয়াসার কাজে বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের দূর্ণীতির প্রতিবাদে ও বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 06:58:45 pm, Friday, 24 January 2025