Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:30:48 pm, Monday, 13 January 2025
  • 160 বার পড়া হয়েছে

রামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের রামগঞ্জে দফায় দফায় মামলা হামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে  ইমরান হোসেন -২৫- নামের এক যুবক সংবাদ সম্মেলন করেছে। তার বাড়ী রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। 
সোমবার -১৩ জানুয়ারী- সকাল ১০ টায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি। 
সংবাদ সম্মেলনে ইমরান হোসেন  দাবী করেন, তার নিজ বাড়ির নুর হোসেন- বিল্লাল- ফাতেমা ও নাজমাসহ একটি চক্র দীর্ঘদিন যাবত তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে। গত ১৫’জুলাই ২০১৮ ফাতেমা বেগম নারী ও শিশু নির্যাতন আইনে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। গত ১৫ এপ্রিল ২৪ইং তারিখে আমার বিরুদ্ধে হত্যা চেষ্টার আরেকটি মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও গত ৩০ জুন ২৪ইং আমার বিরুদ্ধে আরেকটি ধর্ষন চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে।
এখন তারা আমাকে আমার বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাসা থেকে বের হলে স্থানীয় লোকজনকে দিয়ে আমার উপর হামলা করে। গত সপ্তাহে বেলাল হোসেনের ছেলে আমাকে শ্বাস রোধে হত্যা করার চেষ্টা করে। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করলে সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তারা কয়েক দফায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে আমি থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। 
এখন আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানও হুমকির মুখে। এ পরিস্থিতিতে আমি প্রশাসন সহ দেশবাসীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। 
অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে এমরান হোসেন রাতের আঁধারে  সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছে। তার ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এএসআই শামসুল হকের তদন্তের ভিত্তিতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। দীর্ঘদিন থেকেই তাদের বিরোধ চলছে। শীঘ্রই স্থায়ী একটি সমাধানের ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন।।

আপডেট সময় : 03:30:48 pm, Monday, 13 January 2025