Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

কোলে পিঠে করে মানুষ করা সেই ফারহানের হাতেই খুন হলো শারমীন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:17:35 am, Thursday, 26 December 2024
  • 108 বার পড়া হয়েছে

কোলে পিঠে করে মানুষ করা সেই ফারহানের হাতেই খুন হলো শারমীন।।

আব্বাস উদ্দিন

ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি।।

ব্রাহ্মণ বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার  দক্ষিণ ইউনিয়নের গাজির বাজারে নৃশংসভাবে খুন করে- কোলে পিঠে করে বড় করা ঘাতক ফারহান ভূইয়া রনি।

ঘাতক ফারহান ভূইয়া রনি -৩০-কে কোলে পিঠে করে মানুষ করেছেন শারমীন বেগম প্রকাশ হরলুজা বেগম -৪৭-। নিজের বাড়ি না থাকায় ফারহান ভূইয়ার ফুফুর জায়গাতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। শারমীনের স্বামী নূরুল ইসলাম দিনমজুর। পারিবারিকভাবে ফারহান ভূইয়ার পরিবারের সাথে শারমীনের পরিবারের সর্ম্পক ভালো। এ অবস্থায় শারমীনকে এভাবে পৈশাচিকভাবে হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার। শারমীনের পরিবারে এখন শোকের মাতম।

ঘাতক ফারহানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। এদিকে এ ঘটনায় শারমীন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ঘটে যাওয়া শারমীন বেগম ওরফে হরলুজা বেগম -৫০-  হত্যাকাণ্ড যেন সব পৈশাচিকতাকে হার মানিয়েছে। মঙ্গলবার পুলিশ সেখানকার একটি পরিত্যক্ত ঘর থেকে ৫০ বছর বয়সি নারীর পুড়া মরদেহ -কয়লা- উদ্ধার করে। ওই নারীর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা হয় পাশের একটি পুকুরের কাছের জমি থেকে। মাথাটিও গর্তে পুঁতে রাখা হয়। ঘাতকের দেওয়া স্বীকারোক্তি মতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। হত্যাকাণ্ডের শিকার ওই নারী উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম -৫০-। ভোরে ওই নারীকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায় ঘাতক ওই যুবক।

গ্রেপ্তারকৃত ফারহান ভূইয়া পুলিশকে জানায়, মঙ্গলবার ভোরে বাবার -শাহনেওয়াজ ভূইয়ার -অসুস্থতার কথা বলে শারমীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফারহান ভূইয়া। প্রথমে ছুরি দিয়ে গলা কেটে শারমীনকে হত্যা করা হয়। এরপর পাশের একটি জমিতে মাথা পুঁতে রাখা হয়। সবশেষে লাশটাকে একটি কম্বলে পেঁচিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। ফারহান ভূইয়া জানান শারমীন তার মেয়েকে বিয়ে দিতে তাকে তাবিজ করায় সে ক্ষিপ্ত ছিলো। সে মনে করতো বিয়ে দিয়ে তাদের সম্পত্তি নিয়ে যাওয়া হবে।
স্থানীয় লোকজন ও  নিহতের পরিবার জানায়, পুলিশকে দেয়া ফারহানের বক্তব্য সঠিক নয়। বরং ফারহান চাইতো শারমীনের এক মেয়েকে বিয়ে করতে। কিন্তু ফারহান মাদকাসক্ত হওয়ায় শারমীনের পরিবার রাজি ছিলো না। এছাড়া চুরি করা হাঁস রান্না করে দিতে রাজি না হওয়ায় ফারহান এমন নৃশংস হত্যাকান্ড করতে পারে বলে ধারণা।
স্থানীয়রা আরো জানান- মাদকাসক্ত ফারহান চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত। পরিবারও তার জ্বালায় অতিষ্ঠ। গত কয়দিন ধরে ফারহানের পিতা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূইয়া বাড়ির বাইরে অবস্থান করছেন।
পুলিশ জানায়- হত্যাকাণ্ড নিয়ে ফারহান অসংলগ্ন কথা বলছে। সে বলতে চাইছে শারমীন বেগম তাকে তাবিজ করেছে। তার এক মেয়েকে বিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে যাওয়ার পাঁয়তারা করছিলো। এজন্য সে এমন ঘটনা ঘটিয়েছে।

শারমীনের বড় মেয়ে রুমা বলেন- চুরি করা হাঁস রান্নার জন্য তার মাকে ডেকে নিয়ে যাওয়া হয়। মা হয়তো এতে অপারগতা প্রকাশ করে। এ কারণে তাকে হত্যা করা হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোঃ ছমিউদ্দিন জানান- বাবার অসুস্থতার কথা বলে শারমীন বেগমকে ডেকে নিয়ে যায় ফারহান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক ফারহান হত্যাকাণ্ডের কারণ নিয়ে অংসলগ্ন কথা বলছে। তবে সে হত্যার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের শিকার শারমীন বেগম প্রকাশ হরমুজা বেগম -৪৯- উপজেলার হীরাপুর গ্রামের কলোনি এলাকার মোঃ. নুরুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার ভোরে ওই নারীকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায় ঘাতক ওই  ফারহান। চুরি হওয়া হাঁস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন ওই নারীকে পুড়তে দেখেন। তাৎক্ষনিকভাবে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে ফারহান ভূঁইয়াকে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

কোলে পিঠে করে মানুষ করা সেই ফারহানের হাতেই খুন হলো শারমীন।।

আপডেট সময় : 11:17:35 am, Thursday, 26 December 2024