Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযান ৩ টি দোকানে জরিমানা ৩১ হাজার টাকা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:09:00 am, Monday, 23 December 2024
  • 251 বার পড়া হয়েছে

চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযান ৩ টি দোকানে জরিমানা ৩১ হাজার টাকা।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।
      
২৩ ডিসেম্বর-সোমবার -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে -চবি- সকাল ১১:৩০ টায় ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তিনটি দোকানে সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জমিমানা করা হয়। 
ক্যাম্পাসের ২নং গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর- অপরিষ্কার এবং খাবারের মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন ৩ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জরিমানা করা হয়। দোকানগুলোর মধ্যে দ্বীপ স্টোর ৮০০০ টাকা, রহমানিয়া হোটেলকে ১৫০০০ টাকা এবং ঢাকা হোটেলকে ৮০০০ টাকা জমিমানা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, “ক্যাব’র অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি রাব্বি তৌহিদ বলেন, “ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সেই দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে।” 
এ অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক আনিছুর রহমান, হাটহাজারী থানা পুলিশ। পাশাপাশি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্য/সদস্যাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযান ৩ টি দোকানে জরিমানা ৩১ হাজার টাকা।।

আপডেট সময় : 10:09:00 am, Monday, 23 December 2024