Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

কক্সবাজারের প্রেমিক যুগল ইয়াবা পাচারকালে পটিয়া থানা পুলিশ আটক করেছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:02:03 am, Sunday, 22 December 2024
  • 228 বার পড়া হয়েছে

কক্সবাজারের প্রেমিক যুগল ইয়াবা পাচারকালে পটিয়া থানা পুলিশ আটক করেছে।।

নুর মোহাম্মদ

কক্সবাজার অফিস।।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন’র লারপাড়ার প্রেমিক যুগল জাবেদ ও আনিকা নামের দুইজন ৫’শত পিস ইয়াবাসহ পটিয়া থানা পুলিশ আটক করেছে।

শনিবার -২১ ডিসেম্বর- দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলা ও থানার পৌরসভাধীন পিটিআই স্কুল- ৬নং ওয়ার্ড- বর্তমান ঠিকানা লাহার পাড়া- ১নং ওয়ার্ড- ঝিলংজা ইউপি এলাকার মোঃ সেলিম ও নাজমা আক্তার দম্পতির ছেলে মোঃ জাবেদ-২৮- ও একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা এবং নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান -২০-

যাত্রীবাহী বাসে করে ইয়াবা আনার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ মহাসড়কের খরনা রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসায়। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে থামিয়ে সন্দেহভাজন এ দুই প্রেমিক যুগলকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাবেদ এর প্যান্টের পকেট থেকে ৩শ’ পিস ও আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচশত পিস ইয়াবা সহ প্রেমিক যুগলকে আটকের সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন- আটককৃত দুইজন পাঁচশত পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা দুইজনেরই স্বামী-স্ত্রী ও সন্তান থাকলেও তারা পরষ্পরকে প্রেমিক প্রেমিকা পরিচয় দেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানান।

তিনি আরো জানান- গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের প্রেমিক যুগল ইয়াবা পাচারকালে পটিয়া থানা পুলিশ আটক করেছে।।

আপডেট সময় : 08:02:03 am, Sunday, 22 December 2024