Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

পাবনা স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন মূল আসামি আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:53:59 pm, Saturday, 21 December 2024
  • 297 বার পড়া হয়েছে

পাবনা স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন,মূল আসামি আটক।।

পাবনা প্রতিনিধি।।
  
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আটক করা হয়েছে মূল আসামিকে। আটককৃত হলো চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আনিসুর রহমান মল্লিকের ছেলে নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল -১৭-। 
শনিবার -২১ ডিসেম্বর- সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়। প্রেসব্রিফিং করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার -প্রশাসন ও অর্থ- কাজী শাহনেওয়াজ পিপিএম সেবা-। 
এসময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়,চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের স্বামী পরিত্যক্ত তাছলিমা বেওয়া ১ ছেলে ও দুই মেয়ে নিয়ে চরমথুরাপুর বাধে বসবাস করতেন। 
গত ১৩ ডিসেম্বর বিকেলে তাছলিমা বেওয়ার ছোট মেয়ে কল্পনা খাতুন -৯- বাড়ির অদূরে ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া খানকা শরীফে ইসলামী জালসা শুনতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তাকে না পেয়ে খানকা শরীফে ইসলামী জালসাসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। 
সন্ধ্যার পর জালছার মাইকে কল্পনা নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়। নিখোঁজের পরদিন শনিবার -১৪ ডিসেম্বর- সকালে চাটমোহর উপজেলার পৈলানপুর এলাকার মাঠের মধ্যে লিচু বাগানে কল্পনা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 
এদিন দুপুরে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত শিশুটি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়।
পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস -২০- কে। এরপর পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-
সেবা,অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান,সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজুমা আকতারের সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশ ও চাটমোহর থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। 
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যায় জড়িত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে আটক করা হয়। পুলিশ জানায়,নুর জামাল মাদকসেবী। 
সে খারাপ উদ্দেশ্যে মেয়েটিকে বাড়ি নিয়ে যাবার কথা বলে ফেলানপুর চাকলার দিয়ার বিলের মধ্যে লিচু বাগানে নিয়ে আসে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 
শিশুটিকে ধর্ষন করা হয়েছে কিনা,তা মেডিকেল রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান,চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

পাবনা স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন মূল আসামি আটক।।

আপডেট সময় : 01:53:59 pm, Saturday, 21 December 2024