মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতিক ও জীবন জীবিকা ব্যবহারিক বিষয়ে ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।
২৬নভেম্বর মঙ্গলবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী এ ক্লাশে অংশ নেয়। স্কুল ছুটির পর আয়োজিত ব্যবহারিক বিষয়ের ক্লাশের কর্মসূচি হিসেবে ছিল দুপুরে খাবার- কেক কাটা- শ্রেণিকক্ষ সাজানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান- সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল- শিক্ষক মোঃ রফিকুল ইসলাম- মুহাম্মদ আল-আমিন মিয়া- মোঃ মোহসিন মিয়া- মোঃ খলিল উল্লাহ- মাসুদ রানা- রমজান হোসেন- হাবিবুল্লাহ বাহার- শাকিল খন- শাহজালাল গাজী- রাসেল মিয়া- আলী আকবর সরকার- মোহাম্মদ আব্দুল্লাহ- শফিকুল ইসলাম- মোঃ নুরনবী- শিক্ষিকা সাধনা রানী সরকার- আরিফা সুলতানা- হাসিনা আক্তার- হাজেরা আক্তার- মাগফেরাত খাতুন ময়না- রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

























