Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চাই।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:51:12 am, Saturday, 16 November 2024
  • 135 বার পড়া হয়েছে

ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চাই।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।
  
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। চট্টগ্রাম ৭০ লাখ মানুষের শহর। এখানে সকল ধর্ম- বর্ণ- জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে আমি একটি সুন্দর চট্টগ্রাম গড়তে চাই। এ চট্টগ্রাম শহরে যারা বাস করছে তাদের পাশে থেকে আমি কাজ করে যেতে চাই। কিছুদিন আগে হাজারী গল্লিতে একটা সমস্যা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে কিছু প্রতিনিধি আমার কাছে এসেছিল। আমি তখন ডিসির সাথে কথা বলে দোকানপাট খুলে দেওয়ার জন্য বলেছি। যাতে সেখানে কোন সমস্যা না হয়। এরপরে দোকান খুলে দেওয়া হয়। সেখানে একটি মামলা হয়েছে- মামলার কারণে অনেকেই দোকানে আসতে ভয় পাচ্ছে। আমি তাদেরকে বলেছি আপনারা একটা শান্তি সভা করেন। সবাইকে দাওয়াত দেন। কেউ আসুক বা না আসুক আমি মেয়র হিসেবে আসবো এবং আপনাদের পাশে থাকবো। আমি নয়- আমরা সবাই মিলে সুন্দর চট্টগ্রাম গড়ে তুলবো। 
তিনি শুক্রবার -১৫ নভেম্বর- রাতে নগরীর আন্দরকিল্লাস্থ জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে চার দিন ব্যাপী ধর্মসভা মহোৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
তিনি বলেন, এখানে বলুয়ার দিঘীর মহাশ্মশান সংস্কারের দাবির কথা এসেছে। মহাশ্মশান সংস্কারের ব্যাপারে যেটা দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি করে দিবো। আর নতুন একটি মহাশ্মশানের কথা বলা হয়েছে। আসলে নতুন মহাশ্মশান করার মত জায়গা সিটি করপোরেশনের নেই। তাই বন্দর অথবা রেলওয়ের কোন জায়গা যদি আপনারা ঠিক করেন তাহলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমার কাছে কোন বৈষম্য থাকবে না। আমি সেবক হিসেবে আপনাদের পাশে থাকবো। এই চট্টগ্রামকে নিরাপদ শহরে পরিণত করবো। সন্ত্রাসীদের কোন স্থান এই চট্টগ্রামে হবে না। 
তিনি বলেন, আমরা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক একটা সমাজ নির্মাণ করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আজকে সেই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা একটা দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনও ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের কোনও প্রতিশোধ প্রতিহিংসা বা ঘৃণার কোনও রাজনীতি থাকবে না। অতীতে যেমন আমরা আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আপনাদের সঙ্গে থাকবো।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাস উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন আর কে দাশ রুপু। আশীর্বাদক ছিলেন রাঙমাটি ওমকেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিদাহনন্দ পুরী মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস মন্টু। স্বাগত বক্তব্য রাখেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব লায়ন তপন কান্তি দাশ। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক বিপ্লব পার্থের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, বিমল কান্তি দে, বিশিষ্ট ভাগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পণ ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, ভাগবতীয় বক্তা সুন্দর তৃষ্ণ দাস, প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, দক্ষিণ জেলার সভাপতি অরুপ রতন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বাপ্পী দে, দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য দিপক চৌধুরী কালু, বিপ্লব চৌধুরী বিল্লু। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ বাদশা, সুজন দাশ, বাবলু দেবনাথ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চাই।।

আপডেট সময় : 05:51:12 am, Saturday, 16 November 2024