Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৯ বছরেই কথাসাহিত্যিক হিসেবে আলোচনায় মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা

দেখা হবে চির শান্তির অভয়ারণ্যে মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:13 am, Saturday, 9 November 2024
  • 257 বার পড়া হয়েছে

দেখা হবে চির শান্তির অভয়ারণ্যে মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
  
  
মাগো! হয়তো আর  হবে না ঘরে ফেরা
আজ আমিও হতে পারি সে পথের পথিক
যে পথে চলে গেছে আবু সাঈদ- মুগ্ধরা।
আমার মরণের বিনিময়ে 
যদি অমর হয় লাল সবুজের পতাকা-
কোটার ফাঁদে ভাগ্য বিড়ম্বিত অজস্র মেধাবী তরুণের
যদি ঘুরে যায় জীবনের চাকা।
বুকের জমিনে চেপে থাকা অসাম্যতার জগদ্দল পাথর
যদি ছিটকে পড়ে  সহসা-
হায়েনাদের পুকুর চুরির নগ্ন নৃত্যে
যদি নেমে আসে অমাবস্যার তমসা।
মানুষের মুখোশ পরিহিত সব অমানুষগুলির মুখোশ যদি
খসে খসে পড়ে শীতের দিনে বৃক্ষের পত্র পতনের মতো।
ত্রিসীমানা জুড়ে থাকা ক্ষুধার্ত হিংস্র শকুনির ভয়ংকর পীড়ন-
যদি নিষ্প্রভ হয় কেরোসিন ফুরালে চেরাগ নিভে যায় যেমন।
আমার পাহাড়,আমার সমতল, আমার সমুদ্র -নদী 
যদি বয়ে চলতে পারে আপন গতিতে নিরবধি 
তাতে কি এমন ক্ষতি
আমার অকালে ঝরে পরাতে?
মাগো! মুক্তির মিছিলে
আমার মতোই সহস্র অরুণ- তরুণ যারা চলে গেছে অস্তাচলে-
তাদের মতো আমাকেও আর পাবে না ভবের কোলাহলে। 
হয়তো,খুঁজে পাবে না ইতিহাসের পাতায়- 
জেনে রেখো মা!
আমি বেঁচে রবো নীল আকাশের তারায়।
বেঁচে রবো- স্বজাতির হৃদয়ের মনিকোঠায়। 
তুমি আমাকে খুঁজে পাবে
দেশপ্রেমী কোন কবির আগামী দিনের কবিতায়
কিংবা দেশের গানে- কোন শিল্পীর দরদী গলায়।
মাগো! আমি নির্মোহ
কেবল দেশের তরেই বিলিয়েছি প্রাণ-
নিশ্চয়ই পরম করুণাময়
দানিবে আমায় শহীদী সম্মান। 
জানি আমার শোকে তোমার নেত্র নালি
হবে সাহারা মরুভূমি-
বেদনার প্রখর উত্তাপে
চৌচির হবে তোমার বুকের জমি।
ভেবোনা মা- 
 হবে  অচিরেই দেখা  তোমার সনে-
চির শান্তির অভয়ারণ্যের নয়নাভিরাম উদ্যানে।
বঞ্চিত যেন না হই- সে পরম সৌভাগ্য  হতে
এ দোয়াই চাই- 
 মাগো! 
তোমার নিত্য দিনের প্রার্থনায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ বছরেই কথাসাহিত্যিক হিসেবে আলোচনায় মেহেদি হাসান রাসেল

দেখা হবে চির শান্তির অভয়ারণ্যে মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।।

আপডেট সময় : 11:28:13 am, Saturday, 9 November 2024
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
  
  
মাগো! হয়তো আর  হবে না ঘরে ফেরা
আজ আমিও হতে পারি সে পথের পথিক
যে পথে চলে গেছে আবু সাঈদ- মুগ্ধরা।
আমার মরণের বিনিময়ে 
যদি অমর হয় লাল সবুজের পতাকা-
কোটার ফাঁদে ভাগ্য বিড়ম্বিত অজস্র মেধাবী তরুণের
যদি ঘুরে যায় জীবনের চাকা।
বুকের জমিনে চেপে থাকা অসাম্যতার জগদ্দল পাথর
যদি ছিটকে পড়ে  সহসা-
হায়েনাদের পুকুর চুরির নগ্ন নৃত্যে
যদি নেমে আসে অমাবস্যার তমসা।
মানুষের মুখোশ পরিহিত সব অমানুষগুলির মুখোশ যদি
খসে খসে পড়ে শীতের দিনে বৃক্ষের পত্র পতনের মতো।
ত্রিসীমানা জুড়ে থাকা ক্ষুধার্ত হিংস্র শকুনির ভয়ংকর পীড়ন-
যদি নিষ্প্রভ হয় কেরোসিন ফুরালে চেরাগ নিভে যায় যেমন।
আমার পাহাড়,আমার সমতল, আমার সমুদ্র -নদী 
যদি বয়ে চলতে পারে আপন গতিতে নিরবধি 
তাতে কি এমন ক্ষতি
আমার অকালে ঝরে পরাতে?
মাগো! মুক্তির মিছিলে
আমার মতোই সহস্র অরুণ- তরুণ যারা চলে গেছে অস্তাচলে-
তাদের মতো আমাকেও আর পাবে না ভবের কোলাহলে। 
হয়তো,খুঁজে পাবে না ইতিহাসের পাতায়- 
জেনে রেখো মা!
আমি বেঁচে রবো নীল আকাশের তারায়।
বেঁচে রবো- স্বজাতির হৃদয়ের মনিকোঠায়। 
তুমি আমাকে খুঁজে পাবে
দেশপ্রেমী কোন কবির আগামী দিনের কবিতায়
কিংবা দেশের গানে- কোন শিল্পীর দরদী গলায়।
মাগো! আমি নির্মোহ
কেবল দেশের তরেই বিলিয়েছি প্রাণ-
নিশ্চয়ই পরম করুণাময়
দানিবে আমায় শহীদী সম্মান। 
জানি আমার শোকে তোমার নেত্র নালি
হবে সাহারা মরুভূমি-
বেদনার প্রখর উত্তাপে
চৌচির হবে তোমার বুকের জমি।
ভেবোনা মা- 
 হবে  অচিরেই দেখা  তোমার সনে-
চির শান্তির অভয়ারণ্যের নয়নাভিরাম উদ্যানে।
বঞ্চিত যেন না হই- সে পরম সৌভাগ্য  হতে
এ দোয়াই চাই- 
 মাগো! 
তোমার নিত্য দিনের প্রার্থনায়।