Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নিষেধাজ্ঞা শেষে ২২দিন পর নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরের জেলেরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:53 am, Monday, 4 November 2024
  • 127 বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা শেষে ২২দিন পর নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরের জেলেরা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ।।
  
কেউ মেরামত করছেন নৌকা। কেউ বুনছেন জাল। আবার কেউ নৌকা ধোয়ামোছার কাজে ব্যস্ত। বড় ট্রলারগুলোতে নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ে নিচ্ছেন জেলেরা। সুনসান ঘাটগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল। নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার -৩ নভেম্বর- মধ্যরাত থেকে। রাত ১২টার পর মাছ শিকারে মেঘনা নদীতে নামবেন লক্ষ্মীপুরের প্রায় লক্ষাধিক জেলে।
স্থানীয়রা  জানান- চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা জুড়ে ছোট-বড় অনেক ঘাট রয়েছে। এইসব ঘাটে রয়েছে অসংখ্য নৌকা। এইসব নৌকায় প্রায় ১ লাখ মানুষ মাছ ধরার সাথে জড়িত রয়েছেন। মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।
সময় শেষ হওয়ায় রোববার মধ্যরাত থেকে মাছ ধরার সুযোগ পাচ্ছেন এসব জেলে। এতে জেলেপল্লিতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশে। ঘাটে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায় জেলেরা নদীতে যাওয়ার সবশেষ প্রস্তুতি নিচ্ছেন। অনেকে খালের মধ্যে ইঞ্জিন চালু করে ট্রলার চালিয়ে পরীক্ষা করে নিচ্ছেন। বড় বড় মাছ ধরার ট্রলারগুলোয় নেওয়া হচ্ছে বরফ।
মতির হাট ঘাটের ট্রলারের মাঝি লিয়াকত আলী জানান- রাতে তারা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে ঘাট ছেড়ে যাবেন। এ জন্য নৌকায় খাবার, জ্বালানি তেল ও বরফ নিয়ে নিচ্ছেন। মাছ পাওয়া গেলে আবার তারা ঘাটে ফিরে আসবেন। সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাটের কয়েকজন জেলে জানান- ২২ দিন বেকার ছিলেন তারা। তাদের আয়-উপার্জন বন্ধ ছিল।
কেউ কেউ অন্য পেশায় জড়িয়ে পড়লেও অনেকে নিজেদের নৌকা, জাল মেরামতে সময় কাটিয়েছেন। রাত ১২টার সবাই নদীতে নামবেন মাছ শিকারে। এ বছর মৌসুমের প্রথম থেকে ভালো মাছ পাওয়া যায়নি। অনেক জেলে এখনো আর্থিকভাবে ঋণগ্রস্ত অবস্থায় আছেন। নিষেধাজ্ঞার পরে নদীতে মাছ পাওয়া না গেলে তাদের পথে বসতে হবে।
রায়পুর উপজেলার আলতাফ মাস্টার মাছ ঘাটের জেলে আফজাল মিয়া জানান, নিষেধাজ্ঞায় বেকার ছিলেন ২২ দিন। কিন্তু দেওয়া হয়েছে কেবল ২৫ কেজি চাল। ছয় সদস্যের পরিবারে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিস কিনতে তাকে টাকা ধার করতে হয়েছে।
তিনি জানান, নৌকায় তিনি ছাড়া আরও ৮ জেলে রয়েছেন। তাদের মধ্যে সরকারিভাবে দেওয়া চাল পেয়েছেন আরও পাঁচজন। অন্য তিনজন কিছুই পায়নি। তাদের এই ২২ দিন দৈনিক মজুরিতে কাজ করে সংসার চালাতে হয়েছে।
রামগতি উপজেলার ট্রলার মালিক রাজু মিয়া জানান, এখানে গভীর নদীতে গিয়ে মাছ শিকার করার মতো ট্রলার রয়েছে শতাধিক। এসব ট্রলারে করে অসংখ্য জেলে মাছ শিকার করেন। ২২ দিন এসব জেলে পরিবারের ভরণ-পোষণ ট্রলার মালিকদের করতে হয়েছে। এ বছর ট্রলারমালিকেরাও এখনো লাভের মুখ দেখতে পাননি।
এদিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া অভিযান শেষ হবে (৩ নভেম্বর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা সময়ে নদী, মাছঘাট, আড়ত এবং হাটবাজারে অভিযান পরিচালনা করেছে মৎস্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।নিষেধাজ্ঞার ২২ দিনে (১৩ অক্টোবর) থেকে (৩ নভেম্বর) লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের দায়ে ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া জরিমানা করা হয়েছে ৬২ হাজার টাকা। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৬৮৭ কেজি। জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, নিষেধাজ্ঞার ২২ দিনে মেঘনায় অভিযান চালানো হয়েছে ২১৩টি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ১৫টি। অভিযানে জাল জব্দ হয়েছে ১৮ লাখ ৯ হাজার মিটার, এর বাজারমূল্য ২ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভিযানে আটক ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি জানান, (৩ নভেম্বর) মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবে। তখন জেলেরা আবারও মেঘনায় মাছ শিকারের যেতে পারবেন।
প্রসঙ্গত, নদীতে ইলিশ সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মা ইলিশ রক্ষায় জেলেদের ২২ দিন মাছ শিকারে বিরত রাখা হয়। এজন্য জেলার ৩৯ হাজার ৭৫০টি কার্ড ধারী জেলে পরিবারের জন্য ৯৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা দেয় মৎস্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিষেধাজ্ঞা শেষে ২২দিন পর নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরের জেলেরা।।

আপডেট সময় : 09:11:53 am, Monday, 4 November 2024