Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান

নগরীর বায়েজিদ থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি বরাবর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:14 am, Monday, 4 November 2024
  • 605 বার পড়া হয়েছে

নগরীর বায়েজিদ থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি বরাবর অভিযোগ।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।
   
চট্টগ্রামে থানা পুলিশের প্ররোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সমন্বয়ক কমিটির সদস্য ও বিএনপির এক নেতার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। উক্ত মামলার খোদ বাদীই চেনেন না আসামীকে। এমনকি তিনি আসামীকে এ মামলাটি থেকে জামিনের জন্য আদালত বরাবরে একটি চিঠিও প্রেরন করেন। চিঠি পেয়েই বিচারক আসামীর জামিন মঞ্জুর করেন।
গত বুধবার -২৯শে অক্টোবর- বিস্তারিত ঘটনার উল্লেখ করে এর প্রতিকার চেয়ে আইজিপি বরাবর বায়েজিদ থানার ওসি এবং আরো তিন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে একটি অভিযোগ প্রেরণ করা হয়েছে। 
অভিযোগে উল্লেখ করা হয়- গত ২৪শে অক্টোবর সন্ধ্যায় নগরীর বায়েজিদস্থ আমিন জুট মিলের একটি ট্রাক থেকে মালামাল লুট করা হয়। উক্ত ঘটনায় আসামী করা হয় অভিযোগকারী ছাত্র আন্দোলনের সদস্য ও বিএনপি নেতা তানভীর ইসলাম তাসিনকে । অথচ তানভীর উল্লেখ করেন- তিনি ঐ মুহুর্তে ঘটনাস্থলে ছিলেন না। তখন তিনি বন্ধুদের সাথে চায়ের আড্ডায় ছিলেন চকবাজার এলাকায়। সিসিটিভি ফুটেজসহ অভিযোগে তিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ঘটনাটির প্রতিকার চেয়েছেন। এদিকে অভিযোগে আরও উল্লেখ করা হয় মালামাল লুটের মামলায় বাদীই চেনেন না আসামী তানভীরকে। বিষয়টি জানতে চেয়ে থানা পুলিশের কাছে গেলে পুলিশ তাকে আরও মামলায় আসামী করবেন বলে হুমকি দেয় মর্মেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান- এসআই মনিরুল ইসলাম- এএসআই সৈয়দ আবুল হাশেম ও এএসআই মেজবাহ। 
অভিযোগ বিষয়ে তানভীর ইসলাম তাসিন বলেন- পুলিশ প্ররোচনা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে। বাদীর সাথে আমার কোন শত্রুতা নেই। সে আমাকে চিনেও না। তাছাড়া ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভিতো আর মিথ্যা বলেনা বা সেই ভিডিওগুলোতোও আর এডিট করা সম্ভব না। মূল বিষয় হচ্ছে যে- বিএনপি রাজনীতি করতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে আমার। আওয়ামীলীগ- ছাত্রলীগের কাছে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি। বিএনপি রাজনীতি নিয়ে ওসির সাথে এর আগেও মনমালিন্য হয়েছে আমার। তিনি আরও বলেন- এই ওসি বিএনপি জামায়াত বিদ্বেশী। আপনি খোঁজ নিয়ে দেখেন- জুলাই বিল্পবের পরে ওনার থানায় খোদ বিএনপির কয়টা নেতাকর্মীর নামে মামলা হয়েছে? তাহলেই বুঝে যাবেন সব। আমি এ মামলা থেকে অব্যাহতি চাই। পাশাপাশি ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। 
এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কলটি রিসিভ করেননি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা

নগরীর বায়েজিদ থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি বরাবর অভিযোগ।।

আপডেট সময় : 09:05:14 am, Monday, 4 November 2024