Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ১২ ইটভাটা গুঁড়িয়ে দলো প্রশাসন ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:24:15 pm, Friday, 1 November 2024
  • 188 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ১২ ইটভাটা গুঁড়িয়ে দলো প্রশাসন ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
    
লক্ষ্মীপুর জেলার  রামগতি উপজেলায় গত এক সপ্তাহে ২৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত  অভিযান চালিয়ে কোন কাগজ  পত্র না থাকায় ১২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে  এবং পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায় ১৩ ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ও সুলতানা সালেহা সুমি এবং লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান।
এদিকে বুধবার সন্ধ্যায় রামগতি উপজেলার চর আফজাল ও বিবিরহাট এলাকার ফাতেমা ইটভাটায়- ফারদিন আনাম ব্রিকস- শাওন সোহাগ ব্রিকস ও আমানত ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান বলেন, গত ২৪ থেকে ৩০ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ২৫টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময়ে ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা ও ১২ টিতে চিমনিসহ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশির ভাগই অবৈধ। পাশাপাশি- সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত রাখা হবে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, অবৈধভাবে গড়ে ওঠা যে সব ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। এসব অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে হাত করে বছরের পর বছর অবৈধ ইটভাটা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। এতে সৃষ্ট ধোঁয়া ও ছাই থেকে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন  গাছপালা ও ফসলের। ফলে শিশু, নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের সর্দি, কাশিসহ বিভিন্ন ধরনের রোগ বালাই সাড়া বছর লেগেই আছে । অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লক্ষ্মীপুরে ১২ ইটভাটা গুঁড়িয়ে দলো প্রশাসন ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা।।

আপডেট সময় : 01:24:15 pm, Friday, 1 November 2024