Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র সই জাল করে মন্ত্রণালয়ে প্রত্যয়ন পাঠানোর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:29:58 am, Thursday, 31 October 2024
  • 109 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ইউএনও'র সই জাল করে মন্ত্রণালয়ে প্রত্যয়ন পাঠানোর অভিযোগ।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার -ইউএনও- স্বাক্ষর জালিয়াতি করে মন্ত্রণালয়ের প্রত্যয়নপত্র পাঠানোর অভিযোগ উঠেছে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানিয়েছেন- এ বিষয়ে আমরা সরাসরি জড়িত নই। এটি নিয়ে একটি চক্র কাজ করছিল। আমাদের কাছে থেকে শুধুমাত্র কাগজপত্র নেওয়া হয়েছে। 

ইউএনও বেলায়েত হোসেন বলেন- প্রত্যয়নপত্রের স্মারক নম্বরে আকাশচুম্বি পার্থক্য দেখে আমাকে অবহিত করা হয়। মন্ত্রণালয় থেকে আমাকে সবগুলো প্রত্যয়নপত্র পাঠানো হয়েছে। প্রত্যয়নপত্রে আমার স্বাক্ষর জালিয়াতি করে পাঠানো হয়েছে। আমি এ সম্পর্কে অবগত ছিলাম না।

জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রাপ্তির লক্ষ্যে আবেদন করা হয়। আবেদনে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নপত্র সংযুক্ত করার নিয়ম রয়েছে৷ 

অভিযুক্ত ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো- সদর উপজেলাধীন ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়- জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়- ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়- বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়- দেওগাঁও দোয়েল উচ্চ বিদ্যালয়- মোলানখুড়ী উচ্চ বিদ্যালয়- ভগদগাজী উচ্চ বিদ্যালয়- শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়- ঝাড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়- পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়- ভেলারহাট উচ্চ বিদ্যালয়- পলাশ বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়- পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়- কাচারী বাজার উচ্চ বিদ্যালয়- কশালবাড়ী উচ্চ বিদ্যালয়- দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয় ও কদম রসুল হাট উচ্চ বিদ্যালয়।

ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, ‘এই বিষয়ে আমরা সরাসরি জড়িত নয়। এটা নিয়ে একটি চক্র কাজ করছিল। আমাদের কাছ থেকে শুধুমাত্র কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। বাকি সব তারা -চক্র- করে দিয়েছেন। ইউএনও স্যারের প্রত্যয়নপত্র আমাদের নেওয়া হয়নি। তারা সবকিছু করে দেওয়ার কথা বলেছিল। তাদের সঙ্গে আর যোগাযোগ হয় না- নম্বরও নেওয়া হয়নি।

শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বলেন-পাশে পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমতুল্লাহ স্যারের মাধ্যমে কয়েকজন ব্যক্তি স্কুলে আসেন। তাদের মাধ্যমে এসব হয়েছে।

পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমতুল্লাহ বলেন-আমাদের জামালপুর ইউনিয়নের রইসুল নামে এক ব্যক্তি স্কুলে আসেন। তার সঙ্গে আরো কয়েকজন এসে আমাদের অনুদানের বিষয়টি বুঝান। অনুদান পাওয়ার পরে কিছু -টাকা- তারাও নিতে চেয়েছিলেন। তারা আমাদের না বলেই এসব জালিয়াতি কাগজপত্র বানিয়েছেন।

শিক্ষক রহমতুল্লাহ’র নাম নেওয়া রাইসুলের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামে। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও রাইসুলের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- বেলায়েত হোসেন বলেন-প্রত্যয়নপত্রের স্মারক নম্বরে আকাশচুম্বি পার্থক্য দেখে আমাকে অবহিত করা হয়। মন্ত্রণালয় থেকেও আমাকে সবগুলো প্রত্যায়নপত্র পাঠানো হয়। আমার স্বাক্ষর জালিয়াতি করে প্রত্যয়নপত্রগুলো পাঠানো হয়েছে। এই প্রত্যায়নপত্র সম্পর্কে আমি অবগত ছিলাম না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার বলেন- আমাদের কাছে ১৭টি প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ে পাঠানো প্রত্যয়নপত্র এসেছে। সেগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে৷ বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আরো বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র সই জাল করে মন্ত্রণালয়ে প্রত্যয়ন পাঠানোর অভিযোগ।।

আপডেট সময় : 09:29:58 am, Thursday, 31 October 2024