Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

হাটহাজারী সরকারি কলেজে ক্যাডেট নির্বাচন সম্পন্ন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:22:30 am, Monday, 28 October 2024
  • 128 বার পড়া হয়েছে

হাটহাজারী সরকারি  কলেজে ক্যাডেট নির্বাচন সম্পন্ন।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রাম এর ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার -২৭ অক্টোবর- সকালে উক্ত প্লাটুন পরিদর্শনে আসেন কর্ণফুলী রেজিমেন্ট ১১ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি। 
সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি হাটহাজারী সরকারি কলেজের মূল ফটকে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান উক্ত কলেজের সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট -বিএনসিসিও- মো. আবু তালেব।
এরপর হাটহাজারী কলেজ প্লাটুনের ইনচার্জ সার্জেন্ট প্রতাপ চন্দ্রনাথ এর নেতৃত্বে একদল চৌকস ক্যাডেট ব্যাটালিয়ন এডজুটেন্টকে গার্ড অব অনার প্রদান করেন। 
গার্ড অব অনার শেষে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি কলেজ অধ্যক্ষের সাথে নানাবিধ বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। 
এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে  ব্যাটালিয়ন এডজুটেন্ট কলেজ প্লাটুন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি উক্ত প্লাটুনে নতুন ক্যাডেট নির্বাচন তথা হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন- ফটিকছড়ি সরকারি কলেজ প্লাটুন, নাজিরহাট কলেজ প্লাটুন ও নানুপুর লায়লা কবির কলেজ প্লাটুনের নতুন ক্যাডেট নির্বাচন কার্যক্রম শুরু করেন। 
এ সময় সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট -বিএনসিসিও- মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ চৌধুরী- সেকেন্ড লেফটেন্যান্ট -বিএনসিসিও- মো. আবু তালেব- ফটিকছড়ি সরকারি কলেজের পিইউও মো. রফিকুল ইসলাম ও সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। 
অন্যদিকে- নতুন ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি নির্বাচিত ৪৬ জন ক্যাডেটকে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। 
সব শেষে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদকে কর্ণফুলী রেজিমেন্ট এর পক্ষ থেকে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেন। এ সময় কলেজের অধ্যক্ষ ব্যাটালিয়ন এডজুটেন্টকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

হাটহাজারী সরকারি কলেজে ক্যাডেট নির্বাচন সম্পন্ন।।

আপডেট সময় : 10:22:30 am, Monday, 28 October 2024