Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা আড়াইহাজারে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন

লক্ষ্মীপুরে পূজার দিন যতই ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পিদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:38:41 pm, Saturday, 5 October 2024
  • 257 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে পূজার দিন যতই ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পিদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে।।

মোঃ মাসুদ রানা
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
     
লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূজার দিন যতই ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরামহীন কাজ। মনে হয় তাদের ক্লান্তি নেই।অবিরাম বানিয়ে যাচ্ছে একটার পর একটা প্রতিমা।
 এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
জেলা শহরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায় পূজা উদযাপন কমিটির সদস্যরা ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন- কেউ করছেন মণ্ডপের সাজসজ্জা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদামাটি- খড়- কাঠ- বাঁশ- সুতলি দিয়ে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং ও তুলির আঁচড়। প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন শিল্পীরা।
এরই মধ্যে বেশির ভাগ মণ্ডপে প্রতিমা তৈরি ও মাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তার সঙ্গে চলছে প্যান্ডেলের সাজসজ্জা ও রং-তুলির কাজ।
মৃৎশিল্পী হরিদাস পাল জানান, পূজা ঘনিয়ে আসায় দিনরাত কাজ করছেন তারা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমার অর্ডার কম পেয়েছেন। বন্যার কারণে প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম বাড়ায় আগের মতো লাভের মুখ দেখছেন না তারা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান- মণ্ডপগুলোর নিরাপত্তায় সবগুলো প্যান্ডেল সিসি ক্যামেরার আওতায় আনা হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা শঙ্কা কাজ করছে। তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের।
জেলা পুলিশ সুপার আক্তার হোসেন জানান- শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে জেলায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জেলার মধ্যে ২০টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।
এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে আয়োজকদের সঙ্গে। পূজার নিরাপত্তায় প্রতিটি মণ্ডপভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল

লক্ষ্মীপুরে পূজার দিন যতই ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পিদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে।।

আপডেট সময় : 01:38:41 pm, Saturday, 5 October 2024