Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:34:00 am, Wednesday, 25 September 2024
  • 252 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরে আ.লীগ নেতা নুর আলম ওরফে নূরু টেইলার হত্যা মামলার প্রধান আসামী মোঃ খোকন হোসেনকে বিদেশ পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত সাড়ে দশটায়  বিমানবন্দরে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে নুরু টেইলারকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন। 
মামলায় আনোয়ার হোসেন নিকু ও ধামা কালুর ভাই খোকন হোসেনসহ দুইজনের নাম উল্লেখ করে আরও ১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়ছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 
এদিকে মামলার প্রধান আসামি ও মূল অভিযুক্ত খোকন হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. এমদাদুল হক বলেন, নুর আলম হত্যাকাণ্ডের ঘটনায় ১৫জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি খোকনকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি টেইলারের কাজ করতেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নুর আলম আত্মগোপনে ছিলেন। 
অভিযোগ পাওয়া গেছে- গত রোববার রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫-২০জনের এক সন্ত্রাসী নুর আলমের বাড়িতে হামলা চালায়।
এক পর্যায়ে নুর আলম পুকুরে পড়ে যান। পুকুর থেকে তুলে আবারও পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকেও পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।।

আপডেট সময় : 11:34:00 am, Wednesday, 25 September 2024