
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদতৎ বার্যিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম লিংকনের সভাপতিত্বে ও পৌর আ’লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাঈদ সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি মুরাদ কবির,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, সাধারণ সম্পাদক নারগিস আক্তার প্রমুখ ।

























